বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি চলমান

দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি চলমান

ডেস্ক রিপোর্ট –

আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে টানা ৩৭ ঘণ্টা ধরে চলছে ছাত্র-জনতার আন্দোলন ও অবস্থান কর্মসূচি। আজ শনিবার (১০ মে) বিকেল ৩টায় শাহবাগসহ সারাদেশে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হবে।

এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো শাহবাগে চলছে অবস্থান কর্মসূচি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিলে স্লোগানে মুখরিত আশপাশ। গতকাল শুক্রবার রাতে তিন দফা দাবির ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়াদের।

তাদের দাবি, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।

এদিকে আন্দোলনরতরা বলেন, এ লড়াই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে বাংলাদেশপন্থীদের লড়াই। পাঁচ আগস্ট জনগণ যে সিদ্ধান্ত নিয়েছে তার আইনি ভিত্তি দেয়ার লড়াই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com