1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া

  • সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১১৬

ডেস্ক রিপোর্ট –
চার মাস পর চিকিৎসা শেষে লন্ডন থেকে বাংলাদেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া।সঙ্গে এসেছেন দুই পুত্রবধু জোবাইদা রহমান ও শর্মিলা রহমান। তার মধ্যে ১৭ বছর পর দেশে ফিরলেন জোবাইদা রহমান।

মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪৩ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ ফ্লাইটটি অবতরণ করে।

এদিকে, পূর্ব ঘোষণা অনুযায়ী খালেদা জিয়াকে স্বাগত জানাতে সকাল থেকেই অপেক্ষায় আছেন বিএনপি নেতাকর্মীরা। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই নেতাকর্মীরা বাইরের সড়কে জড়ো হতে শুরু করেছেন। দলীয় ও জাতীয় পতাকা হাতে রাস্তার দুই পাশের ফুটপাতে অবস্থান নিয়েছেন তারা।

শুধু বিমানবন্দর নয়, খিলখেত, কুড়িল বিশ্বরোড, বনানী থেকে শুরু করে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজা পর্যন্ত বিএনপি নেতারা রাস্তার দুই পাশে অবস্থান করছেন। সেখানে তারা বিভিন্ন স্লোগানও দিচ্ছেন।

খালেদা জিয়ার আগমন উপলক্ষ্যে বিমানবন্দর এলাকায় অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা থাকায় ট্রাফিক পুলিশও ব্যাপক তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪