বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মামলার সত্যতা যাচাইয়ের সুযোগ পুলিশের নেই- আইজিপি

মামলার সত্যতা যাচাইয়ের সুযোগ পুলিশের নেই- আইজিপি

সংগৃহীত।
সংগৃহীত।

স্টাফ রিপোর্টার –

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, থানায় কেউ মামলা করতে এলে সেটার সত্যতা যাচাইয়ের সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।

আজ সোমবার (২৮ এপ্রিল) পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে  আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, মামলা এখন সবাই নিজের হাতে লিখে নিয়ে আসে। সেটি পুলিশকে মামলা হিসেবে রুজু করতে হয়। এক্ষেত্রে সত্য-মিথ্যা যাচাইয়ের কোন সুযোগ আমাদের থাকে না।’মামলা রুজু হওয়ার পর তদন্ত করে দেখা হয় অভিযোগ কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। সত্যটুকু তদন্তে উঠিয়ে আমরা আদালতে পাঠাই।’

দেশবাসীর উদ্দেশ্যে ‘ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া’র আহ্বান জানিয়ে আইজিপি বলেন, ‘পাঁচ আগস্টের পরে অনেকে অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে টাকা-পয়সা আদায়ের জন্য, হ্যারাস করার জন্য মামলা করে। অপরাধ হয়তো করেছে ৫-১০ জন, তার সঙ্গে আরও ৩০০ জনের নাম দিয়ে মামলা করেছেন। গতকালও এমন একটি মামলা হয়েছে।’

আইজিপি আরও বলেন, ‘ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি, কাউকে যেন হয়রানিমূলকভাবে গ্রেফতার না করা হয়। তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, শুধু তাদেরকেই গ্রেফতার করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com