শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
টাইগার কোচ নিক পোথাসের পদত্যাগ

টাইগার কোচ নিক পোথাসের পদত্যাগ

নিক পোথাস।
নিক পোথাস।

স্পোর্টস ডেস্ক-

এক বছরের বেশি সময় চুক্তির মেয়াদ বাকি থাকতেই বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের পদ হতে পদত্যাগ করেছেন নিক পোথাস। পারিবারিক কারণ দেখিয়ে চাকরি থেকে অব্যাহতি নেন তিনি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) গভীর রাতে সামাজিকমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুকে পোথাস লেখেন, সব ভালো জিনিসের মতো আমার এই অধ্যায়ও শেষ হতো। বাংলাদেশ ক্রিকেটের অনেকের সঙ্গে আমার অসাধারণ সময় কেটেছে। আমরা একসঙ্গে অনেক রেকর্ড গড়েছি, ইতিহাস গড়েছি এবং অসাধারণ স্মৃতি সঞ্চয় করেছি। এখন পরিবারের সঙ্গে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষা। এরপর দেখা যাবে, পরের গল্পে কী লেখা আছে।

বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা জানিয়ে তিনি লেখেন, অসাধারণ একটা বছর অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেটের। দলের সকলের জন্য শুভকামনা। তোমাদের মিস করবো।

২০২৬ সাল পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল সাবেক এই প্রোটিয়া ব্যাটারের। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ ইভেন্টের আগেই শেষ করলেন বাংলাদেশ অধ্যায়।

২০২৩ সালে বাংলাদেশের কোচিং প্যানেলে যোগ দিয়েছিলেন নিক পোথাস। এর আগে ২০১৭-১৮ মৌসুমে শ্রীলঙ্কা ও ২০১৮-১৯ মৌসুমে উইন্ডিজ দলের হেড কোচের দায়িত্ব পালন করেন এই প্রোটিয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com