শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঢাকা টাইমস সম্পাদকের বাবার পঞ্চম মৃত্যুবার্ষিকী সোমবার

ঢাকা টাইমস সম্পাদকের বাবার পঞ্চম মৃত্যুবার্ষিকী সোমবার

স্টাফ রিপোর্টার-
দৈনিক ঢাকা টাইমস ও ঢাকা টাইমস টোয়েন্টি ফোর ডটকম এবং সাপ্তাহিক এই সময়ের সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আরিফুর রহমান দোলনের বাবা বিশিষ্ট সমাজসেবক এ এফ এম ওবায়দুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর)।

ওবায়দুর রহমান ২০১৯ সালের ৩০ ডিসেম্বর ৬৯ বছর বয়সে মারা যান। ফরিদপুরের আলফাডাঙ্গার ঐতিহ্যবাহী মুন্সী পরিবারের কর্ণধার প্রয়াত কাঞ্চন মুন্সীর সুযোগ্য উত্তরসূরি ছিলেন তিনি।

ফরিদপুর অঞ্চলে স্থানীয় পর্যায়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা, কবরস্থান, খেলার মাঠসহ এলাকার অবকাঠামোগত উন্নয়নে কাঞ্চন মুন্সী পরিবারের অসামান্য অবদান রয়েছে।

কর্মজীবনে ওবায়দুর রহমান রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে অবসরে যান। অবসর জীবনে তিনি নানা ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখেন।

প্রয়াত ওবায়দুর রহমানের রূহের মাগফেরাতের জন্য দোয়া চেয়েছেন তাঁর একমাত্র পুত্র ঢাকা টাইমস সম্পাদক এবং সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন।

ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের উদ্যোগে ফরিদপুরে এবং রাজধানীর ইস্কাটন গার্ডেনে ঢাকা টাইমস কার্যালয়ে বাদ আসর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

এছাড়া ফরিদপুরের আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার বিভিন্ন মসজিদ, মাদরাসায় কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এই তিন উপজেলার এতিমখানাগুলোতে ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হবে।

এছাড়াও সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের উদ্যোগে ফরিদপুরে এবং দৈনিক ঢাকা টাইমসের উদ্যোগে রাজধানীর ইস্কাটন গার্ডেনে বাদ আসর দোয়ার আয়োজন করা হয়েছে। প্রয়াত ওবায়দুর রহমানের রূহের মাগফেরাতের জন্য দোয়া চেয়েছেন তাঁর স্বজনরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com