রবিবার, ১৪ Jun ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

ডেস্ক রিপোর্ট-

আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৭ আগস্ট পরিদর্শক থেকে অধস্তনদের নিয়ে গড়া সংগঠন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছিল। তিন মাসের মাথায় ওই কমিটি ভেঙে দিয়ে আবারও নতুন কমিটি গঠন করেছে সংগঠনটি।

শনিবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই তথ্যটি জানানো হয়।

নতুন কমিটির সভাপতি করা হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ পরিদর্শক কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক করা হয়েছে সাভার-আশুলিয়া জোন ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মনিরুল হক ডাবলুকে।

নয়াপল্টনস্থ বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাকক্ষে উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিন্ধান্ত অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের বর্তমান কমিটি বিলুপ্ত করে কার্যনির্বাহী পরিষদের নুতন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে ৭ সদস্যকে অন্তর্ভুক্ত করে মোট ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কার্যনির্বাহী পরিষদের কমিটিতে রয়েছেন—সহ-সভাপতি মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান, ডিবির পরিদর্শক ইমাউল হক, যুগ্ম সম্পাদক কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান, র্যাব সদর দপ্তরের পুলিশ পরিদর্শক মো. আশিকুর রহমান, গাজীপুর পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. সালাহউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, বিশেষ শাখার (এসবি) পুলিশ পরিদর্শক খান মো. মাসকোয়াত হোসেনকে দপ্তর সম্পাদক এবং ডিবির পুলিশ পরিদর্শক মো. হাসান আলীকে প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সংগঠনকে সার্বিকভাবে সহায়তা করার জন্য পুলিশ পরিদর্শক (অব.) মো. মাহববুর রহমান, ডিবির পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক, ডিএমপির পিআর অ্যান্ড এইচআরডির পুলিশ পরিদর্শক মো. মেহেদী হাসানকে উপদেষ্টা মন্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অতি শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com