শনিবার, ২০ Jun ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নিয়ন্ত্রণহীন অবস্থায় সবজির বাজার

নিয়ন্ত্রণহীন অবস্থায় সবজির বাজার

ডেস্ক রিপোর্ট-

সিম, ফুলকপি, বাধাকপিসহ নানা মৌসুমী সবজির সরবরাহ বাড়লেও বাজারে দাম নিয়ন্ত্রণে আসছে না। সিম, করলাসহ বেশকিছু সবজির কেজি ১০০ টাকা ছাড়িয়েছে। লম্বা বেগুন আশি টাকায় বিক্রি হলেও তাল বেগুন ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া মৌসুমের নতুন আলু কেজিতে দেড়শত টাকা দরে বিক্রি হচ্ছে।

একজন ক্রেতা বলেন, শীতের সবজি বাজারে আসা শুরু করলে দাম কমার কথা। কিন্তু বাজারের চিত্র পুরোপুরি ভিন্ন। অপর একজন বলে, বাজারে সবজির যোগানের কমতি নেই। তবুও দাম বেশ চড়া।

বিক্রেতারা জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে শীতকালীন সবজির সরবরাহ আরও বৃদ্ধি পেলে দাম কমে আসবে। গ্রীষ্মকালীন সবজির যোগান কমে যাওযায় কিছু সবজির দাম নতুন করে বাড়ছে।

এদিকে, ডিমের বাজারে কিছুটা স্বস্তি এসেছে। পাইকারি থেকে খুচরা পর্যন্ত সরকারের বেঁধে দেয়া দামের প্রায় কাছাকাছি মূল্যে ডিম পাওয়া যাচ্ছে। বাজারভেদে প্রতি ডজন লাল ডিম ১৫০ টাকা ও সাদা ডিম ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

অপরদিকে, ক্রেতার ক্রয়ক্ষমতায় নিত্যপণ্যের এই চড়ামূল্যের আচ লেগেছে। খুব দরকার না হলে গরু-খাসীর মাংসের দোকানেে আনাগোনা করছেন না ক্রেতারা। বাজারভেদে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ টাকা ও খাসীর মাংস ১১০০ টাকায় বিক্রি হচ্ছে।:

তবে ব্রয়লার ও লেয়ার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। এককেজি ব্রয়লার ১৮০ থেকে ১৯০ টাকা ও লেয়ার মুরগির ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com