শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
পূজামণ্ডপে মঞ্চে ইসলামি গান পরিবেশনের ঘটনায় ১ জন গ্রেফতার

পূজামণ্ডপে মঞ্চে ইসলামি গান পরিবেশনের ঘটনায় ১ জন গ্রেফতার

ডেস্ক রিপোর্টার-  

চট্টগ্রামের একটি পূজামণ্ডপে ‘ইসলামি গান’ পরিবেশনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় শহিদুল করিম ও নুরুল ইসলাম নামে দুইজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

আজ শুক্রবার (১১ অক্টোবর) সকালে গণমাধ্যমকে বিষয়টি  নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ।

এর আগে, বৃহস্পতিবার কয়েকজন ব্যক্তি পূজামণ্ডপের সাংস্কৃতিক মঞ্চে ইসলামি সংগীত পরিবেশনা করে। রাতের মধ্যে গান দুটির খণ্ডাংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এটিকে ইসলামি ভাবধারার সংগীত ভেবে প্রতিবাদ শুরু করে হিন্দু ধর্মাবলম্বীসহ নেটিজেনরা।

জানা গেছে, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে সংগঠনটি মঞ্চে গান পরিবেশন করা হয়। অপ্রীতিকর এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে পূজা উদযাপন পরিষদ। অনুমতি প্রদানের জন্য সজল দত্তকে কমিটি থেকে বহিষ্কারের ঘোষণা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা।

ঘটনার পর পরই জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। ঘটনার সাথে জড়িতদের শাস্তির আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, এ ঘটনার সাথে যারা জড়িত, তারা যতই ক্ষমতাবান হোক না কেন ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার হবে। রাতের মধ্যেই তাদের নামে মামলা হবে বলেও জানিয়েছিলেন তিনি।

এদিকে, এ ঘটনায় ছাত্রশিবিরের জড়িত থাকার অভিযোগ উঠলেও বিষয়টি অস্বীকার করেছে সংগঠনটি। পাশাপাশি এ ঘটনার নিন্দাও জানিয়েছে ছাত্রশিবির।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম বলেন, এই ঘটনার নিন্দা জানায় ছাত্রশিবির। ওই পূজামণ্ডপে আমাদের কেউ যায়নি। তাই চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, এর সঙ্গে শিবির জড়িত নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com