শুক্রবার, ১২ Jun ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
এবার সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে অবরোধ

এবার সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে অবরোধ

স্টাফ রিপোর্টার-

সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন চাকরিপ্রত্যাশীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়েছে।

এর আগে সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ শুরু করে চাকরিতে বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ। পরে দুপুরের দিকে তারা অবস্থান নেন শাহবাগ মোড়ে। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।

দাবি আদায় না হলে শাহবাগ ছাড়বেন না হুঁশিয়ারি দিয়ে চাকরিপ্রত্যাশীরা বলছেন, সরকারের প্রতিনিধি না আসলে রাস্তা ছাড়বেন না তারা।

বয়সসীমা ৩৫ করার ব্যাপারে যৌক্তিকতা তুলে ধরেন বক্তারা। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থাকার ফলে দেশে দক্ষ জনবল গড়ে উঠছে না বলেও মত দেন তারা। ৩৫ প্রত্যাশীদের সমাবেশে যোগ দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

চাকরিপ্রত্যাশীদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা থাকা উচিত নয়।

উল্লেখ্য,১৯৯১ সালে বাংলাদেশের সব পর্যায়ে চাকরিতে আবেদনের বয়সসীমা ২৭ বছর থেকে বাড়িয়ে ৩০ করা হয়। সেই সময় দেশের মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর। ৩৩ বছরে মানুষের গড় আয়ু বেড়ে হয়েছে ৭৩। তাই চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি যৌক্তিক বলে মনে করছেন শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com