শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

রবিবার হতে খুলছে বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান

রবিবার হতে খুলছে বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান

ডেস্ক রিপোর্ট-
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দীর্ঘদিন সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর আগামী রবিবার (১৮ আগস্ট) হতে বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে নির্দেশনা দিয়ে এই আদেশ জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় আগামী রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com