শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
রাজধানীতে ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু

রাজধানীতে ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার-

৬ দিনেআরও কর্ম বিরতির পর রাজধানীর সড়কে নেমেছে ট্রাফিক পুলিশ। তবে কিছু কিছু পয়েন্টে এখনও দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা।

আজ সোমবার (১২ আগস্ট) সকাল থেকে রাজধানীর আগারগাঁও, খামারবাড়ি, ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ, রাজারবাগ, ইত্তেফাক মোড়সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে পুলিশ। তবে ট্রাফিক পুলিশের সংখ্যা খুবই কম। এদিকে এখনও অনেক জায়গায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করছেন।

ফকিরাপুল মোড়ে দায়িত্বপালনে এক ট্রাফিক সদস্য
ফকিরাপুল মোড়ে দায়িত্বপালনে এক ট্রাফিক সদস্য

মূলত গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর ভেঙে পড়ে পুলিশের চেইন অব কমান্ড। ছাত্র-জনতার তোপের মুখে থানা ও ট্রাফিক বিভাগসহ সব ইউনিট থেকে সটকে পড়েন পুলিশ সদস্যরা। ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষ ও সহিংসতায় জীবনের নিরাপত্তাহীনতায় পড়েন পুলিশ সদস্যরা। ৬ আগস্ট থেকে পুলিশ সংস্কারের দাবিতে কর্মবিরতিতে চলে যান পুলিশ বাহিনী সব সদস্য। একপর্যায়ে রাজধানী ঢাকাসহ সারা দেশের পুলিশ শূন্য ট্রাফিক সিগন্যাল ও সড়কে যান চলাচলের শৃঙ্খলার দায়িত্ব কাঁধে তুলে নেয় ছাত্র-জনতা।

ইত্তেফাকের মোড়ে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা
ইত্তেফাকের মোড়ে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা
গতকাল (রবিবার) অন্তরর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করে কর্মবিরতি প্রত্যাহার করে আজ সোমবার থেকে কাজে যোগ দেওয়ার ঘোষণা দেন পুলিশ সদস্যরা। এরপর সকাল থেকে সীমিত পরিসরে সড়কে নেমে ট্রাফিক পুলিশকে কাজ করতে দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com