শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষা

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষা

ডেস্ক রিপোর্ট-
চলমান এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। কবে নাগাদ স্থগিত এ পরীক্ষাগুলোর সময়সূচি প্রকাশ করা হবে, তা সম্পর্কেও কিছুই জানানো হয়নি।

আজ বুধবার (৭ আগস্ট) দুপুর ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা আদেশ থেকে এ তথ্য জানা গেছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী।

আদেশে বলা হয়েছে, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চিঠির পরিপ্রেক্ষিতে আগামী ১১ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com