শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাভাবিপ্রভির শিক্ষার্থীবৃন্দের কোটা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

মাভাবিপ্রভির শিক্ষার্থীবৃন্দের কোটা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

মোঃ শামসুর রহমান তালুকদার-

কোটা সংস্কার সংশ্লিষ্ট দাবি পূরণের অংশ হিসেবে এবার টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রভি)-এর সাধারণ শিক্ষার্থীরা অনলাইন জুম মিটিংয়ে  অংশগ্রহণ করে চলমান আন্দোলন প্রত্যাহার করেছেন।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) সকালে এক  প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন তারা।

একই সাথে ক্যাম্পাসের হলগুলো অতি দ্রুত খুলে সাধারণ শিক্ষার্থীরা নির্বিঘ্নে চলাফেরা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

প্রেস বিজ্ঞপ্তিতে আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা জানান, দেশে কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এই আন্দোলনে দীর্ঘ কয়েকদিন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করেন। ১৭ জুলাই হল বন্ধ করে দেওয়ায় সাধারণ শিক্ষার্থী তাদের বাসায় চলে যান এবং কোনো প্রকার আন্দোলন, বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা বা কোনো প্রকার সহিংসতার সঙ্গে তারা সম্পৃক্ত হননি। সংঘটিত সহিংসতার সঙ্গে মাভাবিপ্রবির ছাত্রছাত্রীদের কোনো প্রকার সম্পর্কও নেই।

তারা বলেন,২১ জুলাই মহামান্য আদালত কোটা সংস্কারের পক্ষে রায় প্রদান করেছেন এবং সরকারের নির্বাহী বিভাগ তা অনুসরণ করে প্রজ্ঞাপন জারি করেছে। নির্বাহী বিভাগ আমাদের কোটা সংস্কারের দাবির প্রেক্ষিতে যে সমাধান দিয়েছে, আমরা মনে করি তাতে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতিফলন ঘটেছে।

পাশাপাশি,কোটা সংস্কারের দাবিতে যেসব শিক্ষার্থী শহীদ হয়েছেন, সরকারের পক্ষ থেকে পূর্ণ সহায়তা এবং সঠিক তদন্ত করে ন্যায়বিচার করা হয় সেই অনুরোধ জানাচ্ছি। তাদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোন শিক্ষার্থী যেন অযথা কোনো হয়রানি বা মিথ্যা মামলায় জড়িত না হয় তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তা একান্তভাবে কামনা করছি।

উল্লেখ্য,অনলাইন মিটিংয়ে এ সময় উপস্থিত ছিলেন কোটা সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতৃত্বে থাকা অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তৌকির আহমেদ, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফিহাদ হোসেন, বিএমবি বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুখি আক্তার, জুনায়েদ আলী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com