বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
অনির্দিষ্টকালের জন্য দেশের সকল স্কুল-কলেজ-পলিটেকনিক ইনস্টিটিটিউ বন্ধ ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য দেশের সকল স্কুল-কলেজ-পলিটেকনিক ইনস্টিটিটিউ বন্ধ ঘোষণা

ফাইল ছবি।
ফাইল ছবি।

ডেস্ক রিপোর্ট-

সারাদেশের সব মাধ্যমিক স্কুল, উচ্চমাধ্যমিক কলেজ ও পলিটেকনিক ইন্সটিটিউটের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ জুলাই)  সন্ধ্যায় জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক (স্কুল) ও উচ্চমাধ্যমিক (কলেজ) পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউসমূহের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তপ্ত হয়ে গেছে সারাদেশ। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা সংস্কার চেয়ে আন্দোলন করছেন। অন্যদিকে, তাদের প্রতিহত করার ঘোষণা দিয়ে মাঠে নেমেছে ছাত্রলীগ। কোনো কোনো এলাকায় ছাত্রলীগের পাশাপাশি আওয়ামী লীগ ও দলটির অন্যান্য সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদেরও দেখা যাচ্ছে। আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ-ছাত্রলীগের সংঘর্ষে সারাদেশে এ পর্যন্ত ৬ জন নিহতের খবর পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com