শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন জাদুকরি মেসি

কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন জাদুকরি মেসি

স্পোর্টস ডেস্ক-
চলমান কোপাআমেরিকার ফাইনালে বিরতির পর ইনজুরির কারণে মাঠ ছাড়লেন লিওনেল মেসি।ম্যাচের ৬৬তম মিনিটে আর্জেন্টাইন মহাতারকাকে বদলি করা হয়। তার বদলি হিসেবে নেমেছেন নিকোলাস গঞ্জালেস। ফুটবল ইতিহাসের জাদুকর শেষ মুহূর্ত পর্যন্ত দলের সাথে না থাকার বেদনায় কান্নাভেজা চোখে বিদায় জানান, যা আর্জেন্টাইন ভক্তদের জন্য একটি হৃদয়বিদারক মুহূর্ত।

এর আগে প্রথমার্ধে ডি-বক্সের মুখে বল পেয়ে কলম্বিয়ার একজনের চ্যালেঞ্জের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে বাইলাইনের কাছে পড়ে যান মেসি। চোট পান ডান পায়ে। বেশ কিছুক্ষণ ধরে মাঠেই শুশ্রূষা নিয়ে নিজ পায়ে দাঁড়ান আর্জেন্টিনা অধিনায়ক। বিরতির আগের বাকি সময়টায় তাকে খুড়াতে দেখা যায়।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ম্যাচের চলমান অতিরিক্ত সময়ে ১-০ অবস্থায় এগিয়ে রয়েছে আর্জেন্টিনা।

আজ সোমবার (১৫ জুলাই) ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে খেলার প্রথমার্ধ অবশ্য কলম্বিয়ার আধিপত্য ছিল। বল দখলের লড়াইয়ে কিছুটা এগিয়ে থাকা নেস্তর লরেন্সোর দল প্রথমার্ধে গোলের জন্য নেয় আটটি শট, এর চারটি ছিল লক্ষ্যে। আর আর্জেন্টিনার তিনটি শটের কেবল একটি ছিল লক্ষ্যে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com