মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস ডেস্ক-

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে দ্বিতীয়বারের মতো শিরোপা নিজের করে নিলো ভারত।

শনিবার (২৯ জুন) বার্বাডোসের কেনসিংটন ওভালে প্রোটিয়াদের ৭ রানে হারায় রোহিত শর্মার দল। টস জিতে ভিরাট কোহলির অর্ধশতকে ১৭৬ রানের পুঁজি পায় টিম ইন্ডিয়া। জবাবে নির্দিষ্ট ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান তুললে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। এনিয়ে ১১ বছর পর আইসিসি ইভেন্টের চ্যাম্পিয়ন হল নীল শিবির। শেষবার ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল তারা। ২০০৭ সালের পর দ্বিতীয়বার এবং ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের পর তৃতীয় দল হিসেবে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হল তারা।

বার্বাডোসে নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই জাতপ্রিত বুমরার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন প্রোটিয়া ওপেনার রেজা হেনরিকস। ঠিক পরের ওভারে বোলিংয়ে আসেন আর্শ্বদ্বীপ সিং। ওভারের তৃতীয় বলে পন্তের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন এইডেন মার্করামও। দলীয় ১২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা।

হেনরিকস ও মার্করাম ফিরে গেলে স্টাবসকে সঙ্গে নিয়ে ৫৮ রানের পার্টনারশিপ গড়েন কুইন্টন ডি কক। ব্যক্তিগত ৩১ রানে আক্সার প্যাটেলের বলে সাজঘরে ফেরেন স্টাবস। দলীয় ৭০ রানে তৃতীয় উইকেট হারায় প্রোটিয়া শিবির। ক্রিজে আসেন হেনরিখ ক্লাসেন। দ্বিতীয় ইনিংসের অর্ধেক তখনও বাকি। ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৮১ রান সংগ্রহ করে প্রোটিয়ারা।

একপ্রান্ত আগলে রেখে খেলা চালিয়ে যান কুইন্টন ডি কক। ব্যক্তিগত ৩৯ রানে আর্শ্বদ্বীপের বলে কুলদ্বীপ যাদবের তালুবন্দি হন ডি কক। ১০৬ রানে চতুর্থ উইকেটের পতন ঘটে প্রোটিয়া শিবিরে।

এরপর মিলার-ক্লাসেনের ৪৫ রানের জুটিতে জয়ের সুবাতাস পেতে থাকে দক্ষিণ আফ্রিকা। দলীয় ১৫১ রানে অর্ধধতক পূরন করে হার্দিকের বলে ফিরে যান ক্লাসেন। ম্যাচ এবার মোড় নেয় নাটকীয়তায়। ২ রান করে বুমরাহর বলে আউট হন জানসেন।

শেষ ওভারে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন হয় ১৬ রান। বোলিংয়ে আসেন হার্দিক পান্ডিয়া। ওভারের প্রথম বলেই আউট হন ডেভিড মিলার। শেষ পর্যন্ত ভারতের নিয়ন্ত্রিত বোলিং ও ফিল্ডিংয়ে ১৬৯ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস।

এর আগে, টস জিতে শুরুতেই উড়ন্ত সূচনা পায় টিম ইন্ডিয়া। ব্যাট করতে নামে টিম ইন্ডিয়ার দুই ওপেনার রোহিত শর্মা ও ভিরাট কোহলি। প্রথম ওভারেই টানা তিনটি চার মারেন ভিরাট। কিন্তু এর পরেই নীল শিবিরে ঘটে সাময়িক ছন্দপতন। ইনিংসের দ্বিতীয় ওভারে কেশব মহারাজের জোড়া আঘাতে পরপর ২ উইকেট হারায় রোহিতের দল।

দ্বিতীয় ওভারের চতুর্থ বলে দলীয় ২৩ ও ব্যক্তিগত ৯ রানে ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত। স্কোরবোর্ডে আর রান যোগ না হতেই ওভারের শেষ বলে কুইন্টন ডি ককের তালুবন্দি হয়ে শূন্য রানে মাঠ ছাড়েন পন্ত। পঞ্চম ওভারের তৃতীয় বলে ক্লাসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের দিকে পা বাড়ান সুরিয়াকুমার যাদব।

ভারতের দায়িত্ব নেন ভিরাট কোহলি ও আক্সার প্যাটেল। দুজন মিলে গড়েন ৭২ রানের জুটি। ব্যক্তিগত ৪৭ রানে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরত যান আক্সার প্যাটেল। ক্রিজে আসেন শিভব দুবে। তাকে সঙ্গে নিয়ে নতুন জুটি গড়েন ভিরাট। দলীয় স্কোরবোর্ডে দুজন মিলে যোগ করেন আরও ৫৭ রান।

ইনিংসের ১৯ তম ওভারের পঞ্চম বলে আউট হন ভিরাট। জানসেনের বলে রাবাদার তালুবন্দি হবার আগে খেলেন ৭৬ রানের দারুন এক ইনিংস। কোহলির ব্যাট থেকে এদিন আসে ৬টি চার ও ২টি ছক্কা। দুবে করেন মাত্র ১৬ বল ২৭ রান। হার্দিক পান্ডিয়া অপরাজিত থাকেন ৫ রানে। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ১৭৬ রানে থামে ভারতের ইনিংস।

উল্লেখ্য, প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। অপরদিকে নিজেদের তৃতীয় ফাইনালে মাঠে নামে মেন ইন ব্লু’রা। জোহানেসবার্গের পর বার্বাডোসে সুখস্মৃতি সঙ্গী হলো ভারতের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com