শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দূর্নীতি দমন ব্যুরো’র সাবেক উপ-পরিচালক শামসুল আলম আর নেই

দূর্নীতি দমন ব্যুরো’র সাবেক উপ-পরিচালক শামসুল আলম আর নেই

ডেস্ক রিপোর্ট –

দূর্নীতি দমন ব্যুরো’র সাবেক উপ-পরিচালক শামসুল আলম খান মৃত্যুবরণ করেছেন। গতকাল (২৭ জুন) বাংলাদেশ সময় আনুমানিক রাত ২ ঘটিকায় নিউইয়র্ক ইউনিভার্সিটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

মরহুমের জানাজা নিউইয়র্কের পাকিস্তান মসজিদে আজ শুক্রবার বাদ জুমা নিউইয়র্ক সময় দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

সাবেক এই কর্মকর্তা ১৯৮০ সালে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রনালয়ে গবেষণা কর্মকর্তা হিসেবে চাকুরীতে যোগদান করেন।পরবর্তীতে ১৯৮৪ সালে দূর্নীতি দমন ব্যুরো’র কর্মকর্তা হিসেবে যোগদান করে বিভিন্ন জেলায় “জেলা দূর্নীতি দমন কর্মকর্তা” হিসেবে দ্বায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে উপ-পরিচালক হিসেবে পদোন্নতি পেয়ে  বরিশাল বিভাগের দ্বায়িত্ব গ্রহন করেন।এরপর ১৯৯৫ সালে দূর্নীতি দমন ব্যুরো বাংলাদেশ, ঢাকা সদর দপ্তরে উপ-পরিচালক(প্রশাসন) এবং মহাপরিচালকের স্টাফ অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করেন।এরপর ময়মনসিংহের আঞ্চলিক কার্যালয়ে ময়মনসিংহ সহ ছয়টি জেলার দ্বায়িত্ব পালন করেছেন।

সরকারী চাকরী থেকে অবসর গ্রহনের পর তিনি আমেরিকার নিউইয়র্কে বসবাস করতেন।

মরহুম শামসুল আলম খান ১৯৫২ সালের ২২ জানুয়ারি নাগরপুর উপজেলার ঘুনিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশিষ্ট জোতদার মরহুম আফাজ উদ্দীন খান ও মাতা মরহুমা শামসুন্নাহার খানম। তিনি স্হানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা লাভের পর ১৯৬৬ খ্রিস্টাব্দে সলিমাবাদ তেবাড়ীয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ব্রাহ্মণবাড়ীয়া সরকারি মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাশ করেন এবং নাগরপুর সরকারি মহাবিদ্যালয় থেকে বি.এ ডিগ্রি নেন।পরবর্তীতে ১৯৭৫ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাঁ ডিগ্রি কলেজে অধ্যাপনার মাধ্যমে কর্মজীবন শুরু করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই কণ্যা,দুই ভাই এবং তিন বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com