মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
আফগানদের বিধ্বস্ত করে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

আফগানদের বিধ্বস্ত করে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক-

আফগানিস্তানকে বিধ্বস্ত করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল দক্ষিণ আফ্রিকা। আসরের প্রথম সেমিফাইনালে আফগানদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে উঠল দলটি। যেকোনো ফরম্যাটের বিশ্বকাপের প্রথমবারের মতো ফাইনালে উঠে ইতিহাসও গড়ল প্রোটিয়ারা।

আজ বৃহস্পতিবার (২৭শে জুন) ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে শেষ চারের ম্যাচে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করতে নামা আফগানরা ১১.৫ ওভারে ৫৬ রানে গুটিয়ে যায়। বিশ্বকাপের নক আউটে সর্বনিম্ন স্কোরের বিব্রতকর রেকর্ড গড়ে আফগানরা। জবাবে ব্যাট করতে নেমে ৮.৫ ওভারের মধ্যে মাত্র এক উইকেট হারিয়ে অনায়াসে জয়ের বন্দরে পৌঁছে যায় দ. আফ্রিকা।

মাত্র ৫৭ রানের ছোট লক্ষ্য তাড়ায় শুরুতে কুইন্টন ডি ককের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। প্রথম ৩ ওভার দারুণ বোলিং করে আফগানিস্তান। তবে আর বিপদ ঘটতে দেননি রিজা হেনড্রিকস ও মার্করাম। হেনড্রিকস ২৫ বলে ২৯ ও মার্করাম ২১ বলে ২৩ রান করে দলকে প্রথমবার ফাইনালে তোলেন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। তবে রশিদ খানের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেছেন দক্ষিণ আফ্রিকান বোলাররা। প্রথম ওভার থেকেই আফগান ব্যাটারদের ছন্দ-পতন ঘটান মার্কো জানসেনরা। মুড়ি-মুড়কি মতো উইকেট হারাতে থাকে ইতিহাস গড়ে সেমিতে ওঠা দলটির।

প্রায় প্রতি ওভারেই উইকেট হারাতে থাকা আফগানদের হয়ে একমাত্র দুই অংকের ঘরে পৌঁছাতে পারেন আজমতউল্লাহ ওমরজাই। ১০ রান করে তিনি আনরিখ নরকিয়ার বলে আউট হন। এছাড়া আর কোনো ব্যাটারই আশা জাগাতে না পারায় ১১.৫ ওভারে ৫৬ রানে শেষ হয় তাদের ইনিংস।

প্রোটিয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট পান জানসেন ও তাবরাইজ শামসি। এছাড়া কাগিসো রাবাদা ও নরকিয়া ২টি করে উইকেট দখল করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com