মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
বন্যার কারণে সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত

বন্যার কারণে সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত

ডেস্ক রিপোর্ট-

বন্যা পরিস্থিতির অবনতির কারণে সিলেট বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আন্ত:শিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার এ কথা জানান।

তিনি জানান, গতকাল শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ৯ জুলাই থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো যথানিয়মে হবে।

তপন কুমার বলেন, এখানকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৮ জুলাই পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বন্যার কারণে সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্যাকবলিত মানুষদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। পরবর্তীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলে সে অনুয়ায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

উল্লেখ্য, পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসের ৩০ জুন থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সম্প্রতি শিক্ষা বোর্ডের প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার রুটিন অনুযায়ী সিলেট বিভাগে ৮ জুলাই পর্যন্ত বাংলা প্রথম পত্র ও দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথমপত্র ও ইংরেজী দ্বিতীয়পত্রের পরীক্ষা হচ্ছে না।

পরবর্তীতে এসব পরীক্ষার সময়সূচী জানিয়ে দেবে শিক্ষা বোর্ড।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com