শনিবার, ১৩ Jun ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পুলিশ স্মৃতিস্তম্ভে আইজিপির শ্রদ্ধা

পুলিশ স্মৃতিস্তম্ভে আইজিপির শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার-

২৬ মার্চ বাংলাদেশের ৫৪ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৮ টার পর রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এসময় পুষ্পস্তবক অর্পণের শেষে শহীদ পুলিশদের স্মরণে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

উল্লেখ্য, ২৬ মার্চ ইতিহাসের সবচেয়ে করুণ স্মৃতি বহন করে। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালির উপর নির্মম গণহত্যা চালায় পাক বাহিনী।সেদিন রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশের উপর আক্রমন চালিয়ে বাঙ্গালী পুলিশ সদস্যদের হত্যা করে রাজারবাগের নিয়ন্ত্রণ নেয় পাক সেনারা। তবে এই রাজারবাগের পুলিশ সদস্যরাই মুক্তিযুদ্ধের প্রথম বেরিকেড দিয়েছিল। থ্রি নট থ্রি রাইফেল দিয়েই পাক সেনাদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছিল পুলিশ। বর্তমানে শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং সেন্টারের সামনে থেকেই পাক সেনাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রথম বুলেট ছুড়েছিল পুলিশ। যায় মধ্য দিয়ে সূচনা হয়েছিলো নয় মাসের রক্তক্ষয়ী অগ্নিপরীক্ষার।


দীর্ঘ নয় মাসব্যাপী রক্তক্ষয়ী স্বাধীনতাযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি দখলদার বাহিনীর হাত থেকে মুক্তি অর্জন করে বাংলাদেশ। জন্ম লাভ করে একটি স্বাধীন রাষ্ট্র।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com