শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাইগারদের নতুন অধিনায়ক শান্ত

টাইগারদের নতুন অধিনায়ক শান্ত

নাজমুল হোসেন শান্ত
নাজমুল হোসেন শান্ত

স্টাফ রিপোর্টার-

গত আগস্টে তিন ফরম্যাটের নেতৃত্ব পান সাকিব আল হাসান। ইনজুরির কারণে তিনি সেই দায়িত্বে বেশিদিন থাকতে পারলেন না। মাত্র ৬ মাসের ব্যবধানে সাকিব অধ্যায়ের সমাপ্তি হলো। তার ইনজুরিতে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্তর কাঁধেই এখন তিন ফরম্যাটের নেতৃত্বভার।

সোমবার বোর্ড মিটিংয়ের পর বোর্ড প্রধান নাজমুল হোসেন পাপন অধিনায়ক হিসেবে শান্তর নাম ঘোষণা করেন। আগামী ডিসেম্বর পর্যন্ত শান্ত এই দায়িত্ব পালন করবেন।

এর আগেও শান্ত তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তবে প্রতিবারই ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন। শুরুটা হয়েছিল গত বছর ২৬ সেপ্টেম্বর নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে। লিটন দাস বিশ্রামে থাকায় তাকে অধিনায়ক করা হয়েছিল।

তারপর সাকিবের ইনজুরিতে বিশ্বকাপের মাঝপথে বাংলাদেশ দলের নেতৃত্ব পান শান্ত। একই কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজেও দায়িত্ব দেওয়া হয় টপ অর্ডার এই ব্যাটারকে। নিউজিল্যান্ড সফরেও অধিনায়ক ছিলেন তিনি। গত কয়েক মাস সিরিজ ধরে ধরে নেতৃত্ব পেলেও এবার স্থায়ীভাবে প্রায় এক বছরের জন্য নেতৃত্ব পেয়েছেন শান্ত।

সোমবারের বোর্ড মিটিংয়ে অধিনায়ক নির্বাচন নিয়েই সবচেয়ে বেশি সময় ব্যয় হয়েছে বলে জানিয়েছেন বোর্ড প্রধান নাজমুল হোসেন পাপন। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘অধিনায়ক নির্বাচনে সময় বেশি গেছে। অন্যান্য মিটিংয়ের সঙ্গে আজকে পার্থক্য ছিল। আগে মিটিংয়ে আমি সব সময় প্রস্তুত হয়ে আসি। আমি বলি, উনারা শোনেন। আজ উনারা (বোর্ড পরিচালকরা) বলেছেন, আমি শুনেছি। ব্যাকগ্রাউন্ড জানি না।’ এরপরই শান্তর নাম ঘোষণা করেন পাপন, ‘তিন ফরম্যাটেই শান্তকে এই বছরের জন্য অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com