মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
নানাবিধ সমস্যা সমাধানে দেশে গবেষণা বাড়াতে হবে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী

নানাবিধ সমস্যা সমাধানে দেশে গবেষণা বাড়াতে হবে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী

স্টাফ রিপোর্টার-

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বিভিন্ন সমস্যা সমাধানে দেশে গবেষণা বাড়াতে হবে, অন্য দেশের গবেষণার ওপর নির্ভর করলে চলবে না। এজন্য বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে গবেষক এবং বিজ্ঞানীদের গবেষণার কাজের জন্য সর্বাত্মক সহায়তা করা হবে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে রসায়ন শাস্ত্রে সম্মানজনক আইকেমই গ্লোবাল অ্যাওয়ার্ড ২০২৩ অর্জনের জন্য যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের জ্যেষ্ঠ গবেষক ড. মোহাম্মদ মাজহারুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মোহাম্মদ মাজহারুল ইসলামের এ অর্জন বাংলাদেশের বিজ্ঞানীদের জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে অবদানের প্রতি বিশ্ব সম্প্রদায়ের ক্রমবর্ধমান আগ্রহের প্রমাণ। তিনি বলেন, মাজহারুল ইসলামের গবেষণা কাজ রাসায়ন শাস্ত্রের জ্ঞানকে সমৃদ্ধ করার পাশাপাশি আমাদের দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মন্ত্রী এসময় দেশের পরিবেশের মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির পেট্রন কাজী খলিকুজ্জামান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, ইউসেট-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো ফজলুল হক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর সাবেক গবেষণা পরিচালক এম আসাদুজ্জামান এবং কলামিস্ট মোনায়েম সরকারসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com