শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বাদাম বিক্রির আড়ালে গাঁজার ব্যবসা করেন চাচা- ভাতিজা-বেয়াই!

বাদাম বিক্রির আড়ালে গাঁজার ব্যবসা করেন চাচা- ভাতিজা-বেয়াই!

স্টাফ রিপোর্টার- নিজ বাসায় গাঁজার আড়ৎ বানিয়ে বাদাম বিক্রির আড়ালে মাদকের ব্যবসা শুরু করেছিলেন চাচা- ভাতিজা-বেয়াই। গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জনকেই গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন,  আব্দুল আজিজ (২৮), মোঃ সাহিদুল ওরফে জাহিদুল ইসলাম (৩০) এবং মোঃ রমজান আলী (৪৫)। এদের মধ্যে আজিজ ও জাহেদুল সম্পর্কে চাচা ভাতিজা এবং রমজান- আজিজ সম্পর্কে পরস্পর বেয়াই।

শুক্রবার (২ ফেব্রুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, গাঁজা বিক্রির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে  তেজকুনিপাড়ার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, বাদাম বিক্রির আড়ালে এসব গাঁজা বিক্রি করা হতো। বাদামের প্যাকেটের সাদৃশ্য প্যকেট করে এসব গাঁজা বিক্রি করা হয়।

ওসি মহসীন জানান, গ্রেফতারকৃত ৩ জনই তেজগাঁওয়ের চিহ্নিত মাদক বিক্রেতা। তারা মূলত বাদম বিক্রির ছদ্দববেশে গাঁজা বিক্রি করেন। ইতিপৃর্বে আসামী আজিজের বিরুদ্ধে ২৮ টি, মোঃ রমজানের বিরুদ্ধে ৭ টি এবং জাহেদুলের বিরুদ্ধে ৬ টি  মামলা রয়েছে। তারা তেজকুনিপাড়ায় একটি ভাড়া বাসায় গোপনে গাঁজার ব্যবসা করতেন।

তিনি আরও জানান,  গাঁজা ক্রেতা বিক্রেতাদের কাছে সেই বাসা ‘গাঁজার আড়ৎ’ নামে পরিচিত। তারা এখানে গাঁজাকে বাদামের প্যাকেটের মতো করেই এসব প্যাকেটজাত করে রাখেন। এরপর খুচরা বিক্রেতারা এখান থেকে কিনে নিয়ে যান।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলি জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com