শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বৃষ্টির জন্য পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচ

বৃষ্টির জন্য পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচ

বৃষ্টিতে নিউজিল্যান্ড-বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ার পর সাক্ষাৎ করছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার ও বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বৃষ্টিতে নিউজিল্যান্ড-বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ার পর সাক্ষাৎ করছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার ও বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

স্টাফ রিপোর্টার-

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নেমেছিল বাংলাদেশ। অন্যদিকে, নিউজিল্যান্ডের লক্ষ্য ছিল সিরিজে সমতা আনার। তবে শেষ পর্যন্ত সফল হতে পারেনি কোনো দলই। ম্যাচের ১১ ওভার খেলা হওয়ার পর বৃষ্টিতে ভেসে গেল মাউন্ট মঙ্গানুইয়ে হওয়া এই ম্যাচ।

নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তাই এটি নিশ্চিত হলো যে, সিরিজ হারছে না নাজমুল হোসেন শান্তর দল। আগামী ৩১ তারিখ রবিবার এই মাঠেই বাংলাদেশ সময় সকাল ৬টায় হবে তৃতীয় ও শেষ ম্যাচ।

আবহাওয়ার পূর্বাভাসে আগেই জানানো হয়েছিল, বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে হানা দিতে পারে বৃষ্টি। টস সময়মতো হলেও সেই পূর্বাভাসই সত্যি হিসেবে প্রমাণিত হয়েছে। ১১ ওভার পরই বাগড়া দিয়েছে বৃষ্টি। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান করে নিউজিল্যান্ড। উইকেটে ছিলেন গ্লেন ফিলিপস (১৪ বলে ৯*) ও ড্যারিয়েল মিচেল (২৪ বলে ১৮*)।

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টস জিতে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিনও বল হাতে ইনিংস উদ্বোধন করেন স্পিনার মেহেদী হাসান। তবে এদিন সাফল্য পাননি। দ্বিতীয় ওভারেই সাফল্য এনে দেন শরিফুল। ফিন অ্যালেনকে রিশাদ হোসেনের ক্যাচ বানান এই পেসার। এরপর দারুণ জুটি বাঁধেন টিম সেইফার্ট ও ড্যারিয়েল মিচেল। ৫৭ রানের মাথায় সাকিবের বলে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দেন ঝড় তোলা সেইফার্ট। ২৩ বলে ৬ চারও ১ ছক্কায় ৪৩ রান করে ফেরেন তিনি।

এরপর ১১ ওভার পর্যন্ত কোনো উইকেট নিতে না পারলেও কিউইদের বেশ চেপে ধরে বাংলাদেশ। লেগ স্পিনার রিশাদ হোসেন ও পেসার মোস্তাফিজুর রহমানের বলে রান করতে সংগ্রাম করতে হয়েছে তাদের। ফিলিপস ও মিচেল; দুজনের স্ট্রাইকরেটই ছিল একশর নিচে।

২ ওভারে ১৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন শরিফুল। একই ওভারে ১৫ রানের বিনিময়ে তানজিম সাকিবের উইকেট ১টি। উইকেট না পেলেও দুর্দান্ত বল করেন রিশাদ হোসেন। ৩ ওভারে মাত্র ১০ রান দেন তিনি।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এই ম্যাচে ছিলেন না লিটন দাস। তার বদলে দলে ঢোকেন শামীম হোসেন পাটোয়ারি। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে কিউইরা। প্রথম ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নেওয়ার সুযোগ ছিল টাইগারদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com