শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ

ভারতে ৪ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।
ভারতে ৪ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

স্পোর্টস ডেস্ক

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে ফাইনালে গেল বাংলাদেশ। ভারতে ৪ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। আগামী রবিবার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে সেমিফাইনালের পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যে দল বিজয়ী হবে, সেই দল।

দুবাইয়ের ২ নম্বর আইসিসি একাডেমি গ্রাউন্ডে আজ শুক্রবার টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরুতেই বাঁহাতি পেসার মারুফ মৃধার তোপে পড়েন ভারতের ব্যাটাররা। ১৩ রানের মধ্যেই ভারত অধিনায়ক উদয় শাহারানসহ ৩ উইকেট তুলে নেন তিনি। ৩৬ রানের মাথায় চুতুর্থ উইকেট হারায় ভারত। এরপর ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও ৬১ রানে একই ওভারে প্রিয়াংশু মোলিয়া ও আরভেলি অবিনাশ ফিরলে বিপর্যয়ে পড়ে দলটি।

এরপরই ঘুরে দাঁড়ান মুশির ও মুরুগান। শুরুর দিকে রান তোলার গতি ওভারপ্রতি চারের কম থাকলেও এই দুই ব্যাটার সমানে ব্যাট চালাতে থাকেন। ১৪৫ রানের মাথায় বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি মুশিরকে ফিরিয়ে এই জুটি ভাঙেন। ৬১ বলে ৫০ রান করেন মুশির। দলের সঙ্গে আর তিন রান যোগ হতেই ফেরেন অষ্টম ব্যাটার। তবে লেজের দিকের ব্যাটারদের নিয়ে ভালোই লড়াই করেন অভিষেক। ১৭২ রানে সেই মারুফের বলে আউট হওয়ার আগে ৭৪ বলে করেন মূল্যবান ৬২ রান। শেষ পর্যন্ত ৪২ ওভার ৪ বলে ১৮৮ রানে অলআউট হয় ভারত।

বল হাতে বাংলাদেশের সবচেয়ে সফল মারুফই। ১০ ওভার বল করে মাত্র ৪১ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন তিনি। ২ উইকেট নেন রোহানাত দৌলাহ বর্ষন ও শেখ পারভেজ জীবন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বিপদে পড়ে বাংলাদেশের যুবারাও। দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। দুর্দান্ত ফর্মে থাকা আশিকুর শিবলি রানআউট হওয়াতেই বেশি চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলেন আরিফুল ইসলাম। আহরার আমিনকে সঙ্গে নিয়ে ৮৫ রানের অনবদ্য জুটি গড়েন তিনি।

৯৪ রানের মাথায় আউট হন আরিফুল। ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও দলকে জয়ের কাছাকাছি রেখে যান তিনি। তার বিদায়ের পর যদিও ঘন ঘন উইকেট পড়ে, তবে জয় পেতে কঠিন হয়নি বাংলাদেশের যুবাদের জন্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com