শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ধোনির বিখ্যাত ৭ নম্বর জার্সি অবসরে পাঠাচ্ছে বিসিসিআই

ধোনির বিখ্যাত ৭ নম্বর জার্সি অবসরে পাঠাচ্ছে বিসিসিআই

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি
ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

স্পোর্টস ডেস্ক-

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে অভিনব কায়দায় সম্মান জানানোর পরিকল্পনা নিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। খেলোয়াড়ি জীবনে ধোনির পরা বিখ্যাত ৭ নম্বর জার্সি অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ডটি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ভারতীয় ক্রিকেটে দারুণ অবদান রাখায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসি ইভেন্টে ধোনিই ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। একই কারণে এর আগে কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের ১০ নম্বর জার্সিও অবসরে পাঠানো হয়েছিল।

জানা গেছে, বিসিসিআই ভারতীয় দলের খেলোয়াড়দের জানিয়ে দিয়েছে, ১০ নম্বরের মতো কেউ আর ৭ নম্বর জার্সিও পরতে পারবেন না।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘তরুণ খেলোয়াড় এবং ভারত দলের বর্তমান খেলোয়াড়দের বলা হয়েছে ধোনির ৭ নম্বর জার্সি বাছাই না করতে। খেলাধুলায় তার অবদানের কারণে বিসিসিআই ধোনির জার্সিটিকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন কোনো খেলোয়াড় ৭ নম্বর জার্সি পাবেন না, ১০ নম্বর জার্সি যেমন ব্যবহারযোগ্য ছিল না।’

ক্যারিয়ারের শুরুর দিকে ১০ নম্বর জার্সি পরতেন ভারতের পেসার শার্দুল ঠাকুর। যদিও সেটি নিয়ে সমালোচনার পর জার্সিটিকে অবসরে পাঠানো হয়েছে। বিসিসিআই আরও জানিয়েছে, ভারতীয় খেলোয়াড়দের জার্সির জন্য সর্বমোট ৬০টি নম্বর রয়েছে। তবে নতুন খেলোয়াড়দের জন্য খালি আছে ৩০টি নম্বর। কারণ, নিয়মানুযায়ী, ১ বছর বা তার আশেপাশের সময়ে কোনো খেলোয়াড় দলের বাইরে না থাকলে তার জার্সি নম্বর অন্য কাউকে দেওয়া হয় না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com