বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
দুই দিনের ছুটি উপলক্ষে রাজধানী ছাড়ছেন অনেকেই

দুই দিনের ছুটি উপলক্ষে রাজধানী ছাড়ছেন অনেকেই

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় এবং শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর কমলাপুর ট্রেন স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং সায়দাবাদ, ফকিরাপুল ও গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় এবং শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর কমলাপুর ট্রেন স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং সায়দাবাদ, ফকিরাপুল ও গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

স্টাফ রিপোর্টার-

সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারকে সামনে রেখে ঢাকা ছাড়ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রাজধানীর বিভিন্ন বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে দেখা গেছে যাত্রীদের ভিড়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ঢাকার বিভিন্ন টার্মিনালে ঘরমুখো যাত্রীদের ভিড় শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় এবং শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর কমলাপুর ট্রেন স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং সায়দাবাদ, ফকিরাপুল ও গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে ডিসেম্বর মাস হওয়াতে অনেকের বাচ্চাদের স্কুল ও পরীক্ষা শেষ হয়েছে। এ কারণে সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে দু একদিন অতিরিক্ত ছুটি নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছেন অনেকে।

শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখা যায়, গণপরিবহনগুলোতে বাড়িফেরা যাত্রীদের চাপ রয়েছে। সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কমলাপুর, সদরঘাট, মহাখালী ও গাবতলীমুখী পরিবহনে ভিড় সবচেয়ে বেশি। এসব স্টেশন থেকে কেউ বাসে, কেউ ট্রেনে, কেউবা লঞ্চে চেপে বাড়ির উদ্দেশে রওনা হবেন। এছাড়া সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সুন্দরবন এক্সপ্রেসে সপরিবারে যশোর যাচ্ছিলেন সরকারি চাকরিজীবী আবু হায়দার। তিনি বলেন,স্কুল বন্ধ হওয়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গে আরও দুই দিন অতিরিক্ত ছুটি নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছেন।

আরামবাগ থেকে এশিয়া এয়ারকন বাসে কুমিল্লার উদ্দেশে যাচ্ছিলেন বেসরকারি চাকরিজীবী আল আমিন শাওন। তিনি জানালেন, নানা ব্যস্ততার কারণে খুব বেশি বাড়ি যাওয়া হয় না। দুইদিন সাপ্তাহিক ছুটির পাশাপাশি ডিসেম্বর মাস হওয়াতে অফিসে কাজের চাপও কম। এ কারণে শীতকালীন পিঠা খেতে পরিবার ও বাচ্চাদের নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com