রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক –
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ঢাকা টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।এ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 20 ওভারে ৫৬ রান ৪ উইকেট। ক্রিজে রয়েছেন মুশফিক ও শাহাদাৎ।

সিলেটে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ১৫০ রানের বড় ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। ফলে এই টেস্ট জিতলে বা নিদেনপক্ষে ড্র করলেও প্রথমবারের মতো কিউইদের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশের।

ধারাভাষ্যকার এইচ. ডি. অ্যাকারম্যার বলেছেন, পিচের হালকা আর্দ্রতা দিনের শুরুতে পেসারদের কিছুটা সুবিধা দেবে। তবে স্পিনাররাও যদি উইকেট দখলে নেয়, এতেও অবাক হওয়ার কিছু নেই। তবে পরে ব্যাট করলেই সবকিছু শেষ হয়ে যাবে না।

এর আগে গত বছর জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। এটিই ছিল বড় কোনো দলের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট জয়। তার আগে ২০১৬ সালে ইংল্যান্ড ও ২০১৭ সালে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে টেস্টে হারিয়েছিল টাইগাররা।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান ।

নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, টিম সাউদি (অধিনায়ক), কাইল জেমিসন, মিচেল স্যান্টনার, অ্যাজাজ প্যাটেল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com