শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বিপুল পরিমান অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ একজনকে আটক করেছে র‌্যাব

বিপুল পরিমান অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ একজনকে আটক করেছে র‌্যাব

স্টাফ রিপোর্টার-

রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে বিটিআরসির অনুমোদনবিহীন অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ একজনকে আটক করেছে র‌্যাব। এসময় ভিওআইপি ব্যবসায়ে জড়িত একজনকে আটক করে র‌্যাব।

আটককৃত ব্যবসায়ী হলেন  মোঃ মেহেদী হাসান (৩১)।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এসব বিষয় নিশ্চিত করেন।

তিনি জানান,  র‍্যাব-৩ এর অভিযানে রাজধানীর মতিঝিলের আরামবাগ এবং র‌্যাব-৬ এর অভিযানে খুলনা খালিশপুর মুজগুন্নি এলাকা হতে বিপুল পরিমান বিটিআরসির অনুমোদনবিহীন অবৈধ ভিওআইপি সরঞ্জামাদি উদ্ধারসহ ভিওআইপি ব্যবসায়ে জড়িত একজনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, গতকাল সোমবার গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি আভিযানিক ঢাকা মহানগরীর মতিঝিল থানাধীন ৮৬ আরামবাগ খন্দকার ভিলা এর ৮ম তলায় অভিযান চালায়। সেখান থেকে বিপুল পরিমান ভিওআইপি সরঞ্জামাদি উদ্ধার করা হলেও কাউকে আটক করা সম্ভব না হওয়ায় গোয়েন্দা তৎপরতা অব্যহত রাখা হয়।

পরবর্তীতে এই চক্রের সাথে জরিতদের তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান নির্ণয় করে র‍্যাব-৬ কে অবহিত করা হয়। র‍্যাব-৬ উক্ত তথ্যর ভিত্তিতে খুলনা জেলার মুজগুন্নি আবাসিক ভবন থেকে অবৈধ ভিওআইপি সরঞ্জামাদিসহ মোঃ মেহেদী হাসান (৩১) কে আটক করা হয়।

র‌্যাব বলছে, অভিযানের সময়, ২৫৬ পোর্ট এর ৭টি সীমবক্স, ১২৮ পোর্ট এর সীমবক্স ১২টি, ১৯টি ভিওআইপি সেট, ৫৪২৯টি সীমকার্ড, ০২টি ল্যাপটপ, ০১টি সিপিইউ, ০১টি মনিটর, ৬১টি রাউটার, ৭৯টি পাওয়ার ক্যাবল, ৮৯টি চার্জার, ১০টি মডেম, ০৫টি মোবাইল, ১৮টি মাল্টিপ্লাগ, ০১টি মাউস, ০১টি কীবোর্ড, ১৮ টি ভিওআইপি সিমবক্স, ১৯ টি রাউটার, ০৩ টি রাউটার সুইজ, ২০ টি বিভিন্ন ধরনের ক্যাবল, ০৬ টি এ্যাডেপটার, ১৫ টি ইউটিপি লেন ক্যাবল এবং ০২ টি পেনড্রাইভ উদ্ধার করা হয়।

অধিনায়ক আরও জানান, আটককৃত ব্যক্তি তিন বছর যাবৎ বিটিআরসির অনুমোদনবিহীন অবৈধ ভিওআইপি সরঞ্জামাদি স্থাপনের মাধ্যমে বাংলাদেশ হতে বর্হিবিশ্বের সাথে টেলি- যোগাযোগের ব্যবসা করে আসছিল। সে উদ্ধারকৃত ও জব্দকৃত সরঞ্জামাদির বৈধ কোন কাগজপত্র উপস্থাপন করতে পারেননি। এই অবৈধ ব্যবসার মাধ্যমে সে সরকারকে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে। এছাড়াও অবৈধ উপার্জিত অর্থ বেআইনিভাবে নিজের কাছে সংরক্ষণ করেছে। তার সাথে অবৈধভাবে ভিওআইপি ব্যবসার সাথে জরিত অজ্ঞাতনামা পলাতক আসামিদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‍্যাবের গোয়েন্দা নজরদারি অব্যহত রয়েছে।

জব্দকৃত ভিওআইপি সরঞ্জামাদিসহ আইনানুগ প্রক্রিয়া গ্রহনের মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com