মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
৩১০ রান করে প্রথম দিন শেষ করল বাংলাদেশ

৩১০ রান করে প্রথম দিন শেষ করল বাংলাদেশ

উদ্বোধনী জুটিতে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান ৩৯ রানের পার্টনারশিপ গড়েন।
উদ্বোধনী জুটিতে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান ৩৯ রানের পার্টনারশিপ গড়েন। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান ৩৯ রানের পার্টনারশিপ গড়েন।

স্পোর্টস ডেস্ক-

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যেখানে মাহমুদুল হাসান জয়ের ব্যাটে ভালো সম্ভাবনা দেখা দিলেও অন্যদের ব্যর্থতায় ছোট স্কোরের শঙ্কা জাগে। অবশেষে টেলএন্ডারদের দৃঢ়তায় দলীয় তিনশ রান পার করেছে টাইগাররা। প্রথম দিন শেষে ৮৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১০ রান করেছে বাংলাদেশ। তাইজুল ইসলাম ৮ ও শরিফুল ইসলাম ১৩ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচ দিয়ে টেস্ট ফিরছে পাঁচ বছর পর। ১৩তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হলো নাজমুল হোসেন শান্তর। অভিষেক হয়েছে ব্যাটসম্যান শাহাদাত হোসেন দীপুর। টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত।

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ সাবধানী শুরু করে। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান ৩৯ রানের পার্টনারশিপ গড়েন। অবশেষে এই জুটি ভাঙেন স্পিনার এজাজ প্যাটেল। ১৩তম ওভারে ব্যক্তিগত ১২ রানে বোল্ড হন জাকির।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ফের জুটি গড়েন জয়। এবার ৭১ বলে ৫৩ রান তোলেন তারা। তবে এই জুটিতে ঝড় তোলেন শান্ত। ৩৫ বলে তিনি একাই ৩৭ রান করেন। কিন্তু ২৫তম ওভারে দলীয় ৯২ রানের মাথায় গ্লেন ফিলিপসের বলে তুলে মারতে গিয়ে কেন উইলিয়ামসনের ক্যাচে পরিণত হন শান্ত। তার ইনিংসে ছিল ২টি চার ও ৩টি ছক্কা।

মুমিনুল হককে নিয়ে তৃতীয় উইকেটে আবারও লড়াই শুরু করেন জয়। নিজের টেস্ট ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি করে জুটিতেও ফিফটি তোলেন এই ডানহাতি। তবে পরপর দুই ওভারে এ দুজনকে ফিরিয়ে ম্যাচে ফেরে নিউজিল্যান্ড। ৫৩তম ওভারের পঞ্চম বলে ফিলিপসের দ্বিতীয় শিবারে পরিণত হন ৩৭ রান করা মুমিনুল। আর পরের ওভারে ইস সোধির বলে স্লিপে থাকা ড্যারেল মিচেলকে ক্যাচ দেন জয়। এই ব্যাটার ১৬৬ বলে ১১টি চারে ৮৬ রান করেন। দুজনে মিলে ১৭১ বলে ৮৮ রানের জুটি গড়েন।

পঞ্চম উইকেটে নামা মুশফিকুর রহিম নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। আত্মঘাতী শট খেলে মাঠ ছেড়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। দ্বিতীয় সেশনের পর এজাজ প্যাটেলের বলে মারতে গেলে শটে থাকা উইলিয়ামসন ক্যাচ দেন। ২২ বলে মাত্র ১২ রান করেন তিনি। এরপর কাইল জেমিসনের শিকার হয়ে বিদায় নেন ২০ রান করা মেহেদী হাসান মিরাজ।

অভিষিক্ত শাহাদাত হোসেন দীপু ৫৪ বলে ২৪ করে ফিলিপসের শিকার হন। নুরুল হাসান সোহান ইনিংস বড় করতে পারেননি। ৭৯তম ওভারে ফিলিপসের বলে উইকেটরক্ষক টম ব্লান্ডেলকে ক্যাচ দেন। এই ব্যাটার ২৮ বলে ২৯ রান করেন। ব্যক্তিগত ১৬ রানে থাকা নাঈম হাসানকে ফেরান জেমিসন।

কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট পান গ্লেন ফিলিপস। এছাড়া ২টি করে উইকেট দখল করেন জেমিসন ও প্যাটেল

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com