বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের নির্দেশ, ৭টার মধ্যে বিলবোর্ড বন্ধ রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ছেলেরা পিছিয়ে যাচ্ছে কেন, খুঁজে বের করতে হবে: প্রধানমন্ত্রী

ছেলেরা পিছিয়ে যাচ্ছে কেন, খুঁজে বের করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্টাফ রিপোর্টার-

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ছেলেরা কেন মেয়েদের তুলনায় পিছিয়ে যাচ্ছে, সেটা খুঁজে বের করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ রবিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে এ বছরের এইচএসসির ফলাফল হস্তান্তরের পর তিনি তার বক্তব্যে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেখা যাচ্ছে যে এ বছর ছাত্রীদের পাসের হার একটু বেশি। এটার জন্য ধন্যবাদ। কারণ, সবসময় আমাদের শুনতে হয় জেন্ডার ইকুয়ালিটির কথা। এখন তো উল্টো হচ্ছে।’

শেখ হাসিনা বলেন, ‘ছেলেরা কেন পিছিয়ে থাকল, সেটা খুঁজে বের করতে হবে। প্রতি বছরই দেখছি মেয়েদের পাসের হার বেড়ে যাচ্ছে। একসময় তো মেয়েদের পড়াশোনাই করতে দিত না। অনেক দেশে এখনো মেয়েদের পড়াশোনা করতে দেয় না।’

মেয়েরা এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তাদের অভিনন্দন জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘ছেলেদের বলছি তোমরা পিছিয়ে থেকো না। তোমরা পড়াশোনা করে সমান তালে চলো, সেটাই আমরা চাই।’

এ বছর এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফলে মেয়েদের পাসের হার ছেলেদের তুলনায় তিন দশমিক ৮১ শতাংশ বেশি বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,‘জিপিএতেও মেয়েরা এগিয়ে। যা হোক আমি ছেলে-মেয়ে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই।’

এরপর অনলাইনে ফলাফল প্রকাশের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এখন আর শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে রেজাল্ট খুঁজতে হয় না। আজ মোবাইল ফোনে ডিজিটাল পদ্ধতিতে ফল দেখা যায়। এজন্য আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’

তিনি বলেন, ‘গত বছরের তুলনায় এ বছরের ফলাফলে বেশ কিছু ইতিবাচক বিষয় লক্ষ্য করা গেছে। শুধু পড়ে পাস করলেই হবে না, সেটা অর্থবহ হতে হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যারা উর্ত্তীর্ণ হয়েছে তাদের আমি অভিনন্দন জানাই। অভিভাবকদের ধন্যবাদ জানাই। আর যারা ভালো রেজাল্ট করতে পারেনি, তাদের বলব হতাশ হওয়ার কিছু নেই। অভিভাবক ও শিক্ষকদের বলব, যার উত্তীর্ণ হতে পারেনি তাদের প্রতি সহানুভূতি দেখাতে হবে।’

‘যারা পারেনি তাদের গালমন্দ করা যাবে না। তার মনেও তো কষ্ট আছে। আমি অভিভাবকদের বলব, যদি কেউ উত্তীর্ণ না হয়, তাকে সাহস দেন, উৎসাহিত করুন। তাহলে তারা আবার চেষ্টা করে ভালো করতে পারবে,’ যোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, ২০২৩ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলে ১১টি বোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।ফলাফল বিশ্লেষণে জানা যায়, এ বছর ছাত্রীদের পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ। ছাত্রদের পাসের হার ৭৬ দশমিক ৭৬ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com