সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বিকাশের মাধ্যমে প্রতারণা, চক্রের ৪ সদস্য গ্রেফতার

বিকাশের মাধ্যমে প্রতারণা, চক্রের ৪ সদস্য গ্রেফতার

গ্রেফতারকৃত আসামী মো. মনির মুন্সি, মো. ফয়সাল খালাসী মো. মাহবুবুর রহমান) ও মীর নিজাম ।
গ্রেফতারকৃত আসামী মো. মনির মুন্সি, মো. ফয়সাল খালাসী মো. মাহবুবুর রহমান) ও মীর নিজাম ।

স্টাফ রিপোর্টার-

বিকাশে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারী একটি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

গ্রেফতারকৃতরা হলেন- আসামী মো. মনির মুন্সি (২৫), মো. ফয়সাল খালাসী (৩২) মো. মাহবুবুর রহমান (৩৩) ও মীর নিজাম (৩৬)। অভিযানে তাদের কাছ থেকে ১০ টি মোবাইলফোন সেট, ১৮ টি সিমকার্ড ও নগদ ৬১ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।

সোমবার (২০ নভেম্বর) পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলার ভাঙ্গা থানা, মাদারীপুর জেলার শিবচর থানা ও ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) এন্টি টেরোরিজম ইউনিটের  (এটিইউ) পুলিশ সুপার (অপারেশনস্) মোহাম্মদ ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতার আসামীরা পরস্পর যোগসাজসে গত ৩০ আগস্ট দুপুরে ফোন করে নিজেদেরকে ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে কৌশলে জনৈক মাহমুদুর রহমান (৪৭) এর ক্রেডিট কার্ড এর তথ্য নিয়ে কার্ড থেকে তাৎক্ষনিক ৫০ হাজার টাকা নিয়ে নেয়। পরে মাহমুদুর রহমান উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন৷ এই অভিযোগের প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার আসামী মাহবুব এই ধরণের প্রতারণামূলক কাজের সাথে দীর্ঘদিন ধরেই জড়িত। সে বিভিন্ন নাম্বার টার্গেট করে টার্গেটকৃত ব্যক্তিদের সাথে কথা বলে তাদের সকল তথ্য সংগ্রহ করে থাকে। অপর আাসামী মনির মুন্সি বিভিন্ন স্থানে ঘুরে ভুক্তভোগীদের কাছ থেকে প্রতারণা করে গৃহীত টাকা উত্তোলন করে মাহবুবের কাছে জমা দেয়। আসামী ফয়সাল তার নিজ বাড়িতে বসে তাদেরকে কাজের সুযোগ করে দেয় এবং ফয়সালের কাছে মাহবুব ব্যবহৃত ফোন ও সীম রাখে। আসামী নিজাম মাহবুবকে ভুঁয়া নিবন্ধিত সিম সংগ্রহ করে দেয় এবং প্রতারণার মাধ্যমে অর্জিত টাকা বিভিন্ন বিকাশ এজেন্ট থেকে উত্তোলন করে মাহবুবের কাছে দেয়।

গ্রেফতার আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com