সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পুলিশ সদস্য হত্যা মামলায় বিএনপির আরেক নেতা গ্রেফতার

পুলিশ সদস্য হত্যা মামলায় বিএনপির আরেক নেতা গ্রেফতার

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। গোলাম মোস্তফা
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। গোলাম মোস্তফা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

গত ২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় পিটিয়ে পুলিশ সদস্য হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি গোলাম মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন র‍্যাব মিডিয়া সেন্টারের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, গত ২৮ অক্টোবর পিটিয়ে পুলিশ সদস্য হত্যা মামলার এজাহারনামীয় আসামি গোলাম মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-৪ এর অভিযানে শুক্রবার সকালে সাভারের আশুলিয়া থেকে তিনি গ্রেফতার হন।

তিনি বলেন, গত ২৮ অক্টোবর বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশে পল্টন এলাকার কালভার্ট রোডের পূর্বপ্রান্তে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা দায়িত্বরত ছিলেন। ঐদিন দুপুর ৩ টায় দুষ্কৃতকারীরা আকস্মিকভাবে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হন। সেসময় পুলিশ সদস্য কনস্টেবল আমিরুল আত্মরক্ষার্থে ডিআর টাওয়ারে প্রবেশ করার চেষ্টা করলে কয়েকজন তাকে রাস্তার ওপর ফেলে ইট, লাঠি ও রড দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে নৃশংসভাবে আঘাত করে।

এতে পুলিশ সদস্য কনস্টেবল আমিরুল গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তিনি জানান, আসামি গোলাম মোস্তফা পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম হত্যাকাণ্ডে ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সাভারসহ রাজধানীর বিভিন্ন থানায় মারামারি, হত্যা, অগ্নিসংযোগ, ভাঙচুর, নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। তার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com