মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
জন্মদিনে অনবদ্য সেঞ্চুরি, শচিনকে ছুঁয়ে ফেললেন কোহলি

জন্মদিনে অনবদ্য সেঞ্চুরি, শচিনকে ছুঁয়ে ফেললেন কোহলি

৩৫তম জন্মদিনে অনবদ্য এক সেঞ্চুরি করে কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি।
৩৫তম জন্মদিনে অনবদ্য এক সেঞ্চুরি করে কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি।

 স্টাফ রিপোর্টার- 

৯৫’র পর ৮৮ রান। শেষ তিন ইনিংসে সেঞ্চুরিটা ধরা দেবে দেবে করেও দিচ্ছিল না। কিন্তু কে জানতো, জন্মদিনের জন্য অনবদ্য কর্মটি তুলে রেখেছিলেন বিরাট কোহলি! কলকাতার ইডেন গার্ডেন্সে নিজের ৩৫তম জন্মদিনে অনবদ্য এক সেঞ্চুরি করে কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে রোহিত-শুভমান গিলরা যে উড়ন্তা সূচনা এনে দিয়েছিলেন, সেটাকে টেনে নিতে থাকেন কোহলি। সে সঙ্গে ১১৯ বল খেলে ওয়ানডে ক্যারিয়ারে ৪৯তম সেঞ্চুরি পূরণ করেন তিনি। শচিন টেন্ডুলকারও ওয়ানডে ক্যারিয়ারে করেছেন মোট ৪৯টি সেঞ্চুরি।

বাংলাদেশের বিপক্ষে ২০১২ সালের ১৬ মার্চ অনবদ্য সেঞ্চুরিটি করেছিলেন শচিন টেন্ডুলকার। সেঞ্চুরির সেঞ্চুরি। ওয়ানডে ক্যারিয়ারে সেটা ছিল ৪৯তম। তবে পুরো ক্যারিয়ারে শততম। সেঞ্চুরিটি করে ক্রিকেট ইতিহাসে বিরল এক অবস্থানে শচিন নিজেকে নিয়ে গিয়েছিলেন। সেদিন কি কোনোভাবে ভারতের মাস্টার ব্লাস্টার ভাবতে পেরেছিলেন, তখনকার তারই কোনো সতীর্থের হাতে ব্যাটনটা তুলে দিয়ে যাচ্ছেন!

বিরাট কোহলি সেদিনও শচিনের সতীর্থ ছিলেন। শচিন যে ম্যাচে ১১৪ রান করে সেঞ্চুরির সেঞ্চুরি করে স্মরণীয় হয়ে আছেন, একই ম্যাচে কোহলি করেছিলেন ৬৬ রান।

শচিন তার শেষ ওয়ানডে খেলেছিলেন পরের ম্যাচেই। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে। এরপর ভারতীয় ক্রিকেটের পতাকা বহনের দায়িত্ব যেন আপনাতেই এসে চেপে বসে কোহলির ঘাড়ে। শচিনের দেখানো পথটাতেই নিরন্তর হেঁটে চলেছেন তিনি।

৪৬২টি ওয়ানডে খেলে ৪৯তম সেঞ্চুরি করেছিলেন শচিন টেন্ডুলকার। বিরাট কোহলি ২৮৯তম ম্যাচ খেলে পৌঁছালেন এই মাইলফলকে। টেস্টে তিনি করেছেন ২৯টি সেঞ্চুরি এবং টি-টোয়েন্টিতে করেছেন ১টি। শচিনের ১০০ সেঞ্চুরির বিপরীতে কোহলির মোট সেঞ্চুরির সংখ্যা ৭৯টি।

বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ১০৩ রানের ইনিংস। সেটি ছিল কোহলির ৪৮তম সেঞ্চুরি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষেই ৪৯তম সেঞ্চুরিটি করে ফেলতে পারতেন। কিন্তু দুর্ভাগ্য, ৯৫ রানের মাথায় আউট হয়ে যান তিনি।

এরপর ইংল্যান্ডের বিপক্ষে খেললেন ডাক। অর্থ্যাৎ কোনো রানই করতে পারেননি। এরপর শ্রীলঙ্কার বিপক্ষেও প্রায় সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু এবারও ব্যর্থ হলেন মাত্র ১২ রানের জন্য। ৮৮ রান করে আউট হন কোহলি।

সর্বশেষ নিজের জন্মদিনটাকেই মাইলফলকে পৌঁছার জন্য নির্ধারণ করে নিলেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার মত শক্তিশালী দলের বিপক্ষে অনবদ্য সেঞ্চুরিটি উপহার দিলেন তিনি। ১১৯তম বলে পৌঁছান সেঞ্চুরির মাইলফলকে। শেষ পর্যন্ত ১২১ বলে ১০১ রানে অপরাজিত থাকলেন। দলকে এনে দিলেন ৩২৬ রানের লড়াকু পুঁজি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com