বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বিদায় করে অস্ট্রেলিয়ার দারুণ জয়

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বিদায় করে অস্ট্রেলিয়ার দারুণ জয়

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে দারুণ জয় তুলে নিল অস্ট্রেলিয়া।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে দারুণ জয় তুলে নিল অস্ট্রেলিয়া।

ডেস্ক রিপোর্ট –

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে দারুণ জয় তুলে নিল অস্ট্রেলিয়া। আসরের ৩৬তম ম্যাচে ৩৩ রানে জয় পান প্যাট কামিন্সরা। এ জয়ে সেমিফাইনালের পথে এক পাও দিয়ে রাখল অজিরা।

আজ শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করা অজিরা ৪৯.৩ ওভারে ২৮৬ রানে অলআউট হয়। দলের হয়ে একমাত্র হাফসেঞ্চুরির ইনিংস খেলেন মার্নাস লাবুশানে। জবাবে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ২৫৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু বাজে জয় ইংল্যান্ডের। অফফর্মে থাকা জনি বেয়ারস্টোকে শূন্য রানে ফেরান মিচেল স্টার্ক। তিন নম্বরে নামা জো রুটও ভালো করতে পারেননি। সেই স্টার্কের দ্বিতীয় শিকারে ব্যক্তিগত ১৩ রানে ফেরেন।

এরপর বেন স্টোকসকে নিয়ে লড়াই চালিয়ে যান ডেভিড মালান। তৃতীয় উইকেট জুটিতে তারা ১০৮ বলে ৮৪ রান করেন। তবে অজি অধিনায়ক প্যাট কামিন্স ৫০ রান করা মালানকে ফেরালে জুটি ভাঙেন। মালান ৬৪ বলে ৪টি চার ও একটি ছক্কা হাঁকান।

আরেক রান খরা কাটানো ব্যাটার জস বাটলার বিদায় নেন এক রান করে। তাকে মাঠ ছাড়া করান অ্যাডাম জাম্পা। দলের ভরসার নাম বেন স্টোকস অনেক চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি। ৯০ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৬৪ রান করে জাম্পার শিকার হন। মঈন আলী ৪৩ বলে ৬টি চারে ৪২ রান করে জাম্পার তিন নম্বর উইকেটে পরিণত হন। শেষ দিকে ক্রিস ওকস (৩৩ বলে ৩২)-ডেভিড উইলি (১৫)-আদিল রশিদরা চেষ্টা করলেও জয় পাওয়া হয়নি ইংল্যান্ডের।

অজি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট পান অ্যাডাম জাম্পা। এছাড়া দুটি করে উইকেট লাভ করেন স্টার্ক, হ্যাজেলউড ও কামিন্স।

টস হেরে এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দলীয় ১১ রানে ট্রাভিস হেডকে জো রুটের ক্যাচ বানান ক্রিস ওকস। এরপর আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারকে তুলে নেন ওকস। তবে তৃতীয় উইকেট জুটিতে ৭৫ রানর পার্টনারশিপ গড়েন স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশানে। কিন্তু আদিল রশিদের বলে ব্যক্তিগত ৪৪ রানে ফেরেন স্মিথ।

মাঝে জস ইংলিশকে দ্রুত ফিরিয়ে নিজের দ্বিতীয় শিকার বানান রশিদ। তবে ভালো খেলতে থাকা লাবুশানে ৩৩তম ওভারে মার্ক উডের বলে কাটা পড়েন। এই ব্যাটার ৮৩ বলে ৭টি চারে ৭১ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করে ডেভিড উইলির বলে বোল্ড হন ক্যামেরন গ্রিন। এছাড়া মার্কাস স্টোইনিস ৩৫ ও অ্যাডাম জাম্পা ২৯ রান করেন।

ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট পান ওকস। দুটি করে উইকেট দখল করেন উড ও রশিদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com