বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
দিল্লির বায়ুদূষণের মাঝেও মাস্ক পরে টাইগারদের অনুশীলন

দিল্লির বায়ুদূষণের মাঝেও মাস্ক পরে টাইগারদের অনুশীলন

মাস্ক পরেই অনুশীলন সাকিবদের
মাস্ক পরেই অনুশীলন সাকিবদের

স্টাফ রিপোর্টার-  

বায়ূদূষণের চরমমাত্রায় পৌঁছেছে ভারতের রাজধানী দিল্লি। বাদ যায়নি বিশ্বকাপের অন্যতম ভেন্যু অরুণ জেটলি স্টেডিয়ামও। আগামী ৬ নভেম্বর এই স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলংকার খেলা হবে। কিন্তু বায়ুদূষণের কারণে এ দুদলের কেউই ঠিকঠাক অনুশীলন করতে পারছে না।

দিল্লির দূষণের কারণে শনিবার দুপুরের অনুশীলন বাতিল করে দেয় শ্রীলংকা। গতকাল একই কাজ করেছিল বাংলাদেশ। তবে শনিবার অনুশীলনে দেখা গেছে সাকিবদের। কিন্তু দেশের ক্রিকেটারদের বেশির ভাগেরই মুখে ছিল মাস্ক।

মাস্ক পরেই অনুশীলন করলেন তারা। এদিকে আগামী ৬ নভেম্বর ম্যাচকে ঘিরে বিশেষ সতর্কতা অবলম্বন করবে আইসিসি। সোমবারের ম্যাচে দূষণের ওপর আলাদা করে নজর রাখা হবে বলে জানিয়েছে আইসিসি। দূষণের মাত্রা না কমলে ম্যাচ শুরু নাও করা হতে পারে।

দিল্লির বায়ুদূষণের মাত্রা ৪০০ ছাড়িয়ে গিয়েছে। যার স্বাভাবিক মাত্রা থাকে ১০০’র কাছাকাছি। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর বরাতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ‘আসরে অংশগ্রহণকারী সকলের ভালো থাকার জন্য আইসিসি এবং আমাদের আয়োজক বিসিসিআই (ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা) অত্যন্ত সতর্ক। তারা দিল্লির বায়ুর মান পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতি যাচাইবাছাইয়ে আমরা বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছি।’

উল্লেখ্য,গতকালকের মতো আজকে সাকিবদের অনুশীলন বাতিল হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তাদের মাস্ক পরে অনুশীলন করতে দেখা গেছে। সেখানে শরিফুল ইসলাম-সহ একাধিক ক্রিকেটারকে মাস্ক পরে অনুশীলন করতে দেখা গিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com