বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
মুক্তিযুদ্ধের সংগঠক মনোয়ারা জামানের মৃত্যুতে স্পিকারের শোক

মুক্তিযুদ্ধের সংগঠক মনোয়ারা জামানের মৃত্যুতে স্পিকারের শোক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখরের মাতা মুক্তিযুদ্ধের সংগঠক মনোয়ারা জামানের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।স্পিকার মনোয়ারা জামানের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বঙ্গবন্ধুর অন্যতম সহচর, ৫ বারের সংসদ সদস্য, মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযাদ্ধা এডভোকেট আছাদুজ্জামানের সহধর্মিণী, মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ও মুক্তিযুদ্ধের সংগঠক মনোয়ারা জামান আজ বিকেল সোয়া ৫টায় মাগুরায় নিজ বাসভবনে মারা যান।

দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভার জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।এছাড়া, মনোয়ারা জামানের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com