বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজনৈতিক সহিংসতায় প্রাণহানিতে মর্মাহত ইইউ, চায় অংশগ্রহণমূলক নির্বাচন

রাজনৈতিক সহিংসতায় প্রাণহানিতে মর্মাহত ইইউ, চায় অংশগ্রহণমূলক নির্বাচন

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন।
বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

ডেস্ক রিপোর্ট –

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। আজ রোববার ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ দূতাবাস তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে বিষয়টি জানিয়েছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে মত প্রকাশ করেছে।

ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ দূতাবাস তাদের টুইটে লিখেছে, ‘ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য রাষ্ট্রগুলো ঢাকার রাজপথে সহিংসতায় প্রাণহানির বিষয়টি দেখে গভীরভাবে মর্মাহত।’ তারা আরও বলেছে, ‘অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ পথ খুঁজে পাওয়া গুরুত্বপূর্ণ।’

গতকাল রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বিভিন্ন দলের রাজনৈতিক সমাবেশ ছিল। এসব সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় এক পুলিশ সদস্য ও এক রাজনৈতিক কর্মীর মৃত্যু হয়। আহত হয়েছেন বেশ কিছু লোক। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রও। সেই সঙ্গে সব পক্ষকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে দেশটি।

শনিবারের রাজনৈতিক সহিংসতার প্রতিক্রিয়ায় ভয়েস অব আমেরিকাকে পাঠানো এক বার্তায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বলেছেন, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সব সহিংসতার ঘটনা পর্যালোচনা করবে। বার্তায় সব পক্ষকে শান্ত থাকার ও সংযম দেখানোর আহ্বান জানানো হয়।

রাজনৈতিক সহিংসতায় নিন্দা, সব পক্ষকে সংযত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রেররাজনৈতিক সহিংসতায় নিন্দা, সব পক্ষকে সংযত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

ডোনাল্ড লু বলেন, যুক্তরাষ্ট্র ২৮ অক্টোবর বাংলাদেশে সংঘটিত রাজনৈতিক সহিংস ঘটনার নিন্দা জানাচ্ছে। একজন পুলিশ অফিসার ও একজন রাজনৈতিক কর্মীর নিহত হওয়া এবং একটি হাসপাতালে আগুন দেওয়ার যে ঘটনাগুলোর খবর জানা গেছে, তা গ্রহণযোগ্য নয়। সাংবাদিকসহ নাগরিকদের ওপর চালানো সহিংসতাও গ্রহণযোগ্য নয় বলে তিনি উল্লেখ করেন। ডোনাল্ড লু বলেন, ‘সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহিংসতার সব ঘটনাকে পর্যালোচনা করবে।’

ঢাকায় মার্কিন দূতাবাস থেকেও এক বিবৃতিতে রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়ে সবাইকে সংযত আচরণ করার আহ্বান জানানো হয়। উল্লেখ্য, আজ ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে দুজন নিহত এবং প্রায় ২০০ ব্যক্তি আহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com