বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
টাইগার শোয়েবকে হেনস্তার ঘটনায় ভারতীয়দের দুঃখ প্রকাশ

টাইগার শোয়েবকে হেনস্তার ঘটনায় ভারতীয়দের দুঃখ প্রকাশ

টাইগার শোয়েবকে হেনস্তার ঘটনার একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
টাইগার শোয়েবকে হেনস্তার ঘটনার একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

ডেস্ক রিপোর্ট-

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে একদল ভারতীয় সমর্থকের হাতে হেনস্তার শিকার হয়েছিলেন বাংলাদেশের ‘টাইগার শোয়েব’খ্যাত সমর্থক শোয়েব আলী বুখারি। তাঁকে হেনস্তার ঘটনার একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

গত বৃহস্পতিবার ভারতের কাছে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ দল। সেই ম্যাচে যথারীতি বাংলাদেশ দলকে সমর্থন দিতে স্টেডিয়ামে ছিলেন ক্রিকেটের নিয়মিত সমর্থক টাইগার শোয়েব। বাঘের হলুদ-কালো ডোরাকাটা পোশাক পরা শোয়েবের সঙ্গে ছিল বাঘের একটি পুতুলও।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, শোয়েবের সেই বাঘের পুতুল নিয়ে স্টেডিয়ামের গ্যালারিতে টানাহেঁচড়া করছেন একদল ভারতীয় সমর্থক। টানাটানিতে একপর্যায়ে বাঘের পুতুল ছিঁড়ে গিয়ে বের হয়ে গেছে তুলা। ছেঁড়া বাঘকে শেষে ছুড়েও ফেলে দেয় সেই সমর্থকেরা। ভিডিওর শেষে ছেঁড়া বাঘকে নিয়ে অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় টাইগার শোয়েবকে।

শোয়েবের সেই বাঘ ছেঁড়ার ঘটনা এক্সে (টুইটার) পোস্ট করেন পাকিস্তানি সাংবাদিক ও ক্রিকেট ভক্ত ফরিদ খান। পোস্টে তিনি লিখেছেন, ‘ভারতীয়রা আমার বাংলাদেশি বন্ধু টাইগার শোয়েবকে হেনস্তা করেছে। তাঁর বাঘকে তারা ছিঁড়ে ফেলেছে। বিসিবির কী এই বিষয়ে আইসিসিতে যাওয়া উচিত না? কী জঘন্য আচরণ।’

শুধু ফরিদই নন, এ ঘটনা উঠে এসেছে ভারতের বিখ্যাত সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতেও। ভিডিওকে ঘিরে ভারত-পাকিস্তানিদের মধ্যে কথার লড়াই হয়েছে। আছে মিশ্র প্রতিক্রিয়াও। বেশ কয়েকজন ভারতীয় এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন, বলেছেন এই আচরণে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের ভাবমূর্তি ক্ষতি করবে। কেউ কেউ দুঃখ প্রকাশ করে শোয়েবের পাশে থাকতে চেয়েছেন, বলেছেন এটি মোটেও ভারতীয় সংস্কৃতি নয়!

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com