শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
আফগানিস্তান সীমান্তে জঙ্গিদের সাথে সংঘর্ষে পাকিস্তানের ৬ সৈন্য নিহত

আফগানিস্তান সীমান্তে জঙ্গিদের সাথে সংঘর্ষে পাকিস্তানের ৬ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তান সীমান্ত লাগোয়া পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়াজিস্তানে জঙ্গিদের সাথে গোলাগুলিতে অন্তত ছয় পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।

তবে গোলাগুলিতে কোন জঙ্গিগোষ্ঠী জড়িত তা পরিষ্কার হওয়া যায়নি। পাকিস্তানের সামরিক বাহিনীর সাথে গোলাগুলিতে চার জঙ্গিও নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠীও এই গোলাগুলিতে জড়িত থাকার দায় স্বীকার করেনি।

জঙ্গিদের সাথে পাকিস্তানের সেনাবাহিনীর গোলাগুলির এই ঘটনা ঘটেছে দেশটির নর্থ ওয়াজিরিস্তান জেলায়। পাক সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, তীব্র গুলি বিনিময়ের সময় বীরত্বের সাথে লড়াই করে ছয় সাহসী সৈন্য মারা গেছেন।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ওয়াজিরিস্তান জেলার অবস্থান। এই জেলাটি পাকিস্তানের স্থানীয় জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে রূপ নিয়েছে। সেখানকার স্থানীয় জঙ্গিগোষ্ঠীর সদস্যরা দীর্ঘদিন ধরে পাকিস্তানের সরকার ও আফগানিস্তানের তালেবানদের বিরুদ্ধে লড়াই করে আসছে।

সূত্র: রয়টার্স।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com