শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
৪ হাজার ছাড়ালো পুলিশের আক্রান্তের সংখ্যা

৪ হাজার ছাড়ালো পুলিশের আক্রান্তের সংখ্যা

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৫২ জন পুলিশ সদস্যের নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত করা হয়েছে। এ নিয়ে বাহিনীটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়ালো। দেশের এই সংকটময় পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়েই সংক্রমিত হচ্ছেন এসব সম্মুখযোদ্ধা।


বাংলাদেশ পুলিশ আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপিতে এসব তথ্য জানানো হয়।এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায়েছে ৪ হাজার ৫৩ জনে। এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের মোট ১৪ জন সদস্য করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।


আরো বলা হয়, আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে বেশিরভাগই মাঠ পর্যায়ে কর্মরত ছিলেন। এছাড়া অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার একজন, পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৮ জন, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৯ জন, সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২০ জন, পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার ৯৮ জন আক্রান্ত হয়েছেন। বাকিরা উপ-পরিদর্শক (এসআই), সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং কনস্টেবল।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এখন পর্যন্ত বাহিনীটির ১ হাজার ১১৯ জন সদস্য চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন। তাদের মধ্যে অনেকই ইতোমধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন।


পুলিশ সদর দপ্তর জানায়, পুলিশ বাহিনীতে সংক্রমণের ঝুঁকি কমাতে বিভিন্ন ধরনের সতর্কতামূলক পদক্ষপে গ্রহণ করা হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নির্দেশে এসব পদক্ষেপ গ্রহণ করা হয়। যার মধ্যে রয়েছে- আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য বেসরকারি হাসপাতাল ভাড়া করা, পুলিশ হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণ ও উন্নত চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com