সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান
কক্সবাজারে শ্বশুরকে গুলি করে হত্যা, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

কক্সবাজারে শ্বশুরকে গুলি করে হত্যা, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার সদর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মনজুর হোসেনকে (৪৬) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

রোববার (২০ আগস্ট) রাজধানীর মিরপুর মডেল থানার পূর্ব শেওড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মনজুর হোসেনের বাড়ি কক্সবাজার সদর উপজেলার রুমালিয়ারছড়া টেকনাফ্যা পাহাড় এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ হাছান।

র‍্যাব জানায়, ভুক্তভোগী মোহাম্মদ হোসেন একজন প্রবাসী এবং মনজুর হোসেনের একই এলাকার বাসিন্দা। সম্পর্কে তারা শ্বশুর-জামাই। ১৯৯৯ সালে প্রবাস থেকে দেশে ফিরে নিজ এলকায় বসবাস শুরু করেন ভুক্তভোগী মোহাম্মদ হোসেন। ২০০০ সালের ১৫ জুন ভুক্তভোগীর নিজ বাড়িতে তারই মেয়ে জামাই মনজুর হোসেনের নেতৃত্বে একটি ডাকাত দল দরজা ভেঙে প্রবেশ করে। 

এসময় ভুক্তভোগী মোহাম্মদ হোসেন ডাকাতির মূল পরিকল্পনাকারী ও দলের প্রধান তার মেয়ের জামাইকে চিনে ফেলেন। এতে ডাকাত দলের সদস্যরা এলোপাতাড়িভাবে মোহাম্মদ হোসেনের মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে তার বাসায় থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। 
 
এ ঘটনায় নিহতের স্ত্রী ছবুরা খাতুন বাদী হয়ে খুনসহ ডাকাতির ঘটনা উল্লেখ করে কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত ২০ জুলাই কক্সবাজারের আদালত অভিযুক্ত মনজুর হোসেনসহ ৮ জন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন।চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মনজুরকে গ্রেপ্তারে গোপনে নজরদারি পরিচালনা করে র‍্যাব। একপর্যায়ে রোববার তাকে রাজধানীর মিরপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com