মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
হবিগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত, বিএনপি-পুলিশ সংঘর্ষে

হবিগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত, বিএনপি-পুলিশ সংঘর্ষে

হবিগঞ্জ সংবাদদাতা

হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হবিগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। শনিবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় বিএনপির পদযাত্রা থেকে সংঘর্ষের সূচনা হয়। যা সন্ধ্যা পর্যন্ত চলে। 

এতে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেবসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। অপরদিকে পুলিশের ছোড়া টিয়ারশেল ও গুলিতে বিএনপির ১৫ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে জেলা বিএনপির আয়োজনে শায়েস্তানগর এলাকায় পদযাত্রা শুরু হয়। পদযাত্রার শেষ দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি নেতা জি কে গউছের সঙ্গে বাগবিতণ্ডা থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্ট থেকে পুলিশের ওপর ব্যাপক ইট-পাটকেল ছুড়তে থাকেন। অপরদিকে পুলিশ টিয়ারশেল ও গুলি ছোড়ে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা টিয়ারশেল থেকে বাঁচতে সড়কে আগুন দেন।
 
এ সময় হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের (ওসি) অজয় চন্দ্র দেবসহ অন্তত ১০ পুলিশ আহত হন। তাদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

বিএনপি সূত্রে জানা যায়, তাদের প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, বিএনপির পদযাত্রা থেকে অতর্কিত পুলিশের ওপর হামলা চালানো হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করতে বাধ্য হয়। কত রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে, তা পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com