মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৭ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৭ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৭ ভরি স্বর্ণসহ দুই যাত্রী ও ক্যাবের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)। গ্রেপ্তার দুই যাত্রী হলেন মো. তাজুল ইসলাম ও মো. জামাল উদ্দিন। আর ক্যাবের তিন সদস্য হলেন আব্দুল ওহাব, হাসান ও শাহজাহান।

শুক্রবার (১৮ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি জানান, গ্রেপ্তার দুই যাত্রী বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটযোগে দুবাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী অবৈধভাবে নিয়ে আসা স্বর্ণের বার, জুয়েলারি ও মোবাইল তারা সিভিল এভিয়েশনের লাউঞ্জ রুম অ্যাটেনডেন্ট আব্দুল ওহাব, ইঞ্জিন ড্রাইভার হাসান, ইএম হেল্পার শাহজাহানের কাছে রাখেন। কিন্তু এ বিষয়ে এভসেক-এর কাছে আগ থেকেই গোয়েন্দা তথ্য ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাবের এ তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে গ্রিন চ্যানেল থেকে দুবাই ফেরত ওই দুই যাত্রীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রাত সাড়ে ১১টায় গ্রেপ্তারদের বিমানবন্দর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়। জব্দ হওয়া মালামালের মধ্যে রয়েছে দুইটি স্বর্ণের বার (২৩২ গ্রাম) এবং ১৯ ধরনের জুয়েলারি সামগ্রীসহ (২০০ গ্রাম) মোট ৪৩২ গ্রাম বা ৩৭ ভরি স্বর্ণ। যার আনুমানিক বাজার মূল্য ৩৫ লাখ টাকা। এছাড়া তাদের কাছ থেকে পাঁচটি স্মার্টফোনসহ একটি বাটন ফোনও জব্দ করা হয়।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com