বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
দক্ষিণ সিটির মশক নিধন কার্যক্রমের ব্যয় নির্ধারণ কমিটি গঠন

দক্ষিণ সিটির মশক নিধন কার্যক্রমের ব্যয় নির্ধারণ কমিটি গঠন

নিজেস্ব প্রতিবেদক

মশক নিধন কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন মেশিনের জন্য ২০২৩-২০২৪ অর্থবছরে টুলস বক্স সরবরাহ কাজের জন্য পাবলিক প্রকিউরমেন্ট অনুযায়ী দাপ্তরিক ব্যয় নির্ধারণ করার জন্য কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

শুক্রবার (১৮ আগস্ট) ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব আকরামুজ্জামান এ বিষয়ে ৩ সদস্যের একটি কমিটি গঠন করে দপ্তর আদেশ জারি করেছেন।

তিন সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে। এছাড়া কমিটির সদস্য সচিব হয়েছে অঞ্চল ১ এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা এবং সদস্য করা হয়েছে সংস্থাটির ভান্ডার ও ক্রয় কর্মকর্তা।

ডিএসসিসি সচিব আকরামুজ্জামান জানিয়েছেন, গঠিত এই কমিটি এসব মালামালের দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় প্রস্তুত করে তা প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তার নিকট প্রদান করতে হবে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com