শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
নোয়াখালীতে গাঁজা সেবন করে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মাতলামি ! 

নোয়াখালীতে গাঁজা সেবন করে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মাতলামি ! 

নোয়াখালী সংবাদদাতা

নোয়াখালীর কবিরহাট উপজেলায় গাঁজা সেবন করে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মাতলামি করায় আবদুল কাইয়ুব রিয়াজ (২৪) নামের এক তরুণকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  দণ্ডপ্রাপ্ত আবদুল কাইয়ুব রিয়াজ উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দি লামছি গ্রামের মো. মফজলের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরে গাঁজা সেবন করে মাতলামি ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছিলেন আবদুল কাইয়ুব রিয়াজ। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তাকে আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেবনাথ। পরে অভিযুক্ত তরুণকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১টি মামলায় নগদ ১ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এরপর তাকে কবিরহাট থানায় হস্তান্তর করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকে। এভাবে মাদক সেবন করে মাতলামি করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই গাঁজা সেবন করে মাতলামি করার অপরাধে আবদুল কাইয়ুমকে ৭ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত তরুণকে কবিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। কবিরহাট থানা পুলিশেরর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রিয়াজকে কারাদণ্ডাদেশ দিয়ে আমাদের কাছে হস্তান্তর করেছেন। আমরা আসামিকে নোয়াখালী জেলা কারাগারে পাঠিয়েছি। 

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com