সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রায় এক যুগ পর ক্যাম্পাসে প্রকাশ্যে মিছিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রায় এক যুগ পর ক্যাম্পাসে প্রকাশ্যে মিছিল

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল করেছেন নেতাকর্মীরা। প্রায় এক যুগ পর তারা ক্যাম্পাসে প্রকাশ্যে মিছিল করলেন। বুধবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের ২ নম্বর গেট থেকে মিছিলটি শুরু হয়। পরে আইন অনুষদ হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন হৃদয়, সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসেন, বিনয় চাকমা, বারাতুল মাউন, সাবেক যুগ্ম সম্পাদক সুমন, লিটন, নাজমুল হুদা, দীপংকর দীপু, সোহেল, রকিব, মং পাচিং মারমা, সাবেক প্রকাশনা সম্পাদক কে ইসলাম ফাহিম, আহসান হাবীব, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাসান, রাশেদুল ইসলাম, সাবেক ক্রীড়া সম্পাদক রায়হান, সাবেক সহ-সাংস্কৃতিক সম্পাদক জাকির, রিফাত, আরিফ, জাবেদ, রুখন, আবীর নুরুল আবসার, মিরাজ, জসিম, গোলামুর রহমান, জাহেদ নাজমুস সাকিব ও মাকবুবুল হাসান।চবি ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, এই সরকার আসার পর থেকে চবি ক্যাম্পাসে ছাত্রদলের প্রকাশ্যে মিছিল-মিটিং করার সুযোগ কমে আসে। নানা সময় করতে গিয়েও বাধার সম্মুখীন হতে হয়েছে। তবুও আমাদের কার্যক্রম চলছিল নানাভাবে। ভর্তি পরীক্ষার সময়ে ছাত্রদলের পক্ষ থেকে সেবামূলক কার্যক্রম ছিল নিয়মিত। নতুন কমিটি গঠনের পর প্রথম ক্যাম্পাসে আমাদের কার্যক্রম এই মিছিলের মাধ্যমে। প্রায় এক যুগ পর এভাবে বড় করে মিছিল  আমাদের। আগামী দিনে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে আমাদের কার্যক্রম আরও গতিশীল হবে।

চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, প্রশাসনকে প্রগতিশীল সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে আহ্বান জানাই। কোনো গুন্ডাবাহিনীর কাছে বিশ্ববিদ্যালয় ইজারা দেওয়া যাবে না। আমাদের কর্মীরা বিশ্ববিদ্যালয় যেতে পারে না, পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না। তাদেরকে নির্মম অত্যাচার করা হয়েছে। অবিলম্বে এই সন্ত্রাসীদের হাত থেকে ছাত্রসমাজ মুক্তি পাবে।

এর আগে গত ১১ আগস্ট চবি ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। এতে রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলাউদ্দিন মহসিনকে  সভাপতি ও  একই বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক করা হয়।তার আগে ২০১৬ সালের অক্টোবরে খোরশেদ আলমকে সভাপতি ও শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। ২০২২ সালের ১১ নভেম্বর মেয়াদোত্তীর্ণ এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। 

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com