বুধবার, ১০ Jun ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে বিশেষ দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে বিশেষ দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষ্যে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তার শারীরিক সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল আয়োজন করা হয়।

৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বেগম খালেদা জিয়া। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী লিভারের জটিলতা রয়েছে তার। দোয়া মাহফিলে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকার ভেবেছিল খালেদা জিয়াকে মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে কারান্তরীণ করলেই বাংলাদেশের মানুষ স্তব্ধ হয়ে যাবে। কিন্তু সেটা কোনোদিন সম্ভব হবে না। 

তিনি আরও বলেন, জন্মদিনে শুধু শুভেচ্ছাই নয়, আমরা খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করি। তিনি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে দেশ পরিচালনায় নেতৃত্ব দিতে পারেন সেই প্রত্যাশা করছি।

দোয়া মাহফিলে অংশ নেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ব্যারিস্টার শাহজাহান ওমর, বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, আহমদ আযম খান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবেদীন ভিপি, মনিরুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com