মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বাংলাদেশে আইনের শাসন নেই, বিচার নেই : খসরু

নিজেস্ব প্রতিবেদক

দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় দুই হাতের কবজি বিচ্ছিন্ন করা গুরুতর আহত যুবদল নেতা লিটন মন্ডলকে শনিবার বিকেলে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।

গত ১৩ জুলাই সংগঠনের লিফলেট বিতরণের সময়ে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা লিটনকে কুপিয়ে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে এবং দুইটি পা লোহার রড দিয়ে পিটিয়ে ভেঙে ফেলে। লিটন ঝিনাইদহ সদর উপজেলা পাগলাকানাই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সদস্য।

আমীর খসরু হাসপাতালে লিটনের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার সঙ্গে কথা বলে কুশল বিনিময় করেন। তিনি লিটনকে বলেন, ‘তুমি একা নও। তোমার সঙ্গে বিএনপি, এদেশের মানুষ ও বিশ্ববাসী রয়েছে। সবার দোয়া আছে। তুমি আমাদের সাহস। মনোবল শক্ত রাখবে।’ স্ত্রী ও তার দুই সন্তানের সাথেও কথা তাদের। এ সময় তাকে সাহস দেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

পরে সাংবাদিকদের কাছে আমীর খসরু বলেন, দেশের অবস্থা কেমন এই লিটন মন্ডলের ওপর হামলার দৃশ্য দেখলে বোঝা যায়। বাংলাদেশে আইনের শাসন নেই, বিচার নেই। এই অস্বস্তিকর পরিবেশে আমরা দিনাতিপাত করছি।

উপস্থিত দলের স্বাস্থ্যবিষয়ক সস্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, দুবৃর্ত্তরা লিটন মন্ডলকে কুপিয়ে তার দুই হাতের কবজি থেকে বিচ্ছিন্ন ও দুই পা ভেঙে ফেলেছে। ঘটনার পরপরই রাতেই ঢাকায় এনে ১০ ঘণ্টার টানা অস্ত্রোপচার করে বিশেষজ্ঞ চিকিৎসকরা তার কেটে ফেলা দুই হাত ও ভেঙে ফেলা দুই পা অস্ত্রোপচার করা হয়। এখন পর্যন্ত ৫টা অস্ত্রোপচার করা হয়েছে। বিশেষ চিকিৎসকদের তত্ত্বাবধায়নে চিকিৎসা চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি তার চিকিৎসা কার্যক্রমের সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হারুনুর রশিদ মোল্লা, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি ও যুবদল নেতা সোহেল খান প্রমুখ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com