মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
আওয়ামী লীগ কখনোই সদিচ্ছাপ্রসূত রাজনৈতিক কর্মকাণ্ড করেনি : রিজভী

আওয়ামী লীগ কখনোই সদিচ্ছাপ্রসূত রাজনৈতিক কর্মকাণ্ড করেনি : রিজভী

নিজস্ব প্রতিবেদক

মধ্যযুগে ইউরোপে যেমন নারীদের ডাইনি হিসেবে অভিহিত করে হত্যা ও জুলুম-নির্যাতন করা হতো ঠিক তেমনি বাংলাদেশে বিএনপি এবং গণতন্ত্রকামী বিরোধী দল-মতের মানুষদের নানা কায়দায় নারকীয় নির্যাতন চালানো হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৩ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, আওয়ামী শাসকগোষ্ঠী ‘গণতন্ত্রের মা’ খালেদা জিয়াকে বন্দি এবং তারেক রহমান ও তার সহধর্মিনীকে সাজা দেওয়ার পরেও নিজেরা স্বস্তি পাচ্ছে না, অজানা আতঙ্কে ভুগছে। তাদের গদি এখন নড়বড়ে অবস্থায়, যেকোন সময় হুড়মুড় করে পড়ে যাওয়ার আশঙ্কায় গুম, গ্রেপ্তার এবং জামিন না দিয়ে কারাগারে আটকিয়ে রাখার মতো অমানবিক আচরণে লিপ্ত রয়েছে। আওয়ামী লীগ কখনোই সদিচ্ছাপ্রসূত রাজনৈতিক কর্মকাণ্ড করেনি।

বর্তমান শাসকগোষ্ঠীর পাতা ফাঁদে কেউ পা দেবে না বলে উল্লেখ করে রিজভী বলেন, শেখ হাসিনার পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচনের বিষয়ে বিএনপিসহ গণতন্ত্রকামী মানুষের অঙ্গীকার কখনও নিস্ফল হবে না।

বিএনপির এই নেতা বলেন, আজ দুপুর ১টার সময় বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদসহ ৭ জন নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। গত ২৮ ও ২৯ জুলাই মহাসমাবেশ এবং অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে প্রায় ৪০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সিরাজুল ইসলাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রমুখ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com